বাংলাদেশের মেয়েদের হারিয়ে সিরিজ জয় স্মৃতি মান্ধানাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট : অস্তিত্ব রক্ষার ম্যাচে ঘুরে দাঁড়াতে পারলেন না নিগার সুলতানারা। ফলে দুই ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের মেয়েদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ কব্জা করে নিলেন স্মৃতি মান্ধানারা। বৃহস্পতিবার সিলেটে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ১১৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সাত উইকেট হাতে নিয়ে ৯ বল বাকি থাকতেই জিতে গেলেন ভারতের মেয়েরা।

প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে হারার পরে এদিনের ম্যাচ ছিল নিগার সুলতানাদের কাছে সিরিজ বাঁচানোর লড়াই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত  অধিনায়ক হরমনপ্রীত কাউর। শুরুটা খুব একটা খারাপ হয়নি বাংলাদেশের। দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন ওপেনিং জুটিতে ৪৬ রান তোলেন। ১৬ বলে করেন ৯ রান করে ফেরেন মুর্শিদা। পরের ওভারে ফিরে যান দিলারা (৩৯)। এর পরে শবনম মুশতারি ও নিগার সুলতানা দলকে এগিয়ে নিয়ে যান। ১৫তম ওভারে জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। রান আউট হয়ে ফেরেন শবনম (১৫)। পরের বলে শূন্য রানে ফাহিমা খাতুনকে ফেরান শ্রেয়াঙ্কা পাতিল। অধিনায়ক নিগার সুলতানা ফিরে যান ২৮ রান করে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রানে থেমে যায় বাংলাদেশ।

জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা দুর্দাব্ত সূচনা করেন। ওপেনিং জুটিতে দুজনে তোলেন ৯১ রান। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও বেথ মুনির পর দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন ভারতের দুই প্রমীলা ক্রিকেটার। ১৩তম ওভারে ডান দিকে ডাইভ দিয়ে শেফালির ক্যাচ তালু বন্দি করে জুটি ভাঙেন নাদিয়া রিতু মনি। ৩৮ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন শেফালি। খানিকবাদে নাদিয়া আক্তারের বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্মৃতি মান্ধানা (৪২ বলে ৪৭)। পরের ওভারে দয়ালান হেমলতাকে (৯) আউট করেন রাবেয়া খাতুন। যদিও তাতে তেমন লাভ হয়নি। অধিনায়ক হরমনপ্রীত কাউর (অপরাজিত ৬) এবং রিচা ঘোষ (অপরাজিত ৮) হেসেখেলে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে