আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪৫ ঘণ্টার তল্লাশিতে জীবিত উদ্ধার বাংলাদেশের রিঙ্কু

আন্তর্জাতিক ডেস্ক: জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে বাংলাদেশের পড়ুয়া গোলাম সাঈদ রিঙ্কুকে। তুরস্কে বাংলাদেশের কনসাল জেনারেল মহম্মদ নূর আলম তাঁর উদ্ধার হওয়ার খবর টুইট করে জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, তুরস্কে গোলাম সাঈদ রিংকুকে ভবনের নিচে চাপা পড়া অবস্থা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেয়া হয়েছে চিকিৎসার জন্য। সে শারিরীকভাবে প্রচন্ড দূর্বল, তার জন্য দোয়া করবেন। আমরা কৃতজ্ঞতা জানাই তুরস্ককে তাদের উদ্ধার তৎপরতার দক্ষতার জন্য। ( ভাষা ও বানান অপরিবর্তিত) রিঙ্কুর জীবীত অবস্থায় উদ্ধারের খবরে পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। 

কনসাল জেনারেল জানিয়েছেন, কম্পন প্রভাবিত এলাকায় বাংলাদেশের ৫০ জন নাগরিক বসবাস করতেন। তারা কে কোথায়, কী অবস্থায় রয়েছে, সে ব্য়াপারে তারা প্রতিনিয়ত খোঁজ খবর চালিয়ে যাচ্ছেন। তুরস্ক প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। যোগাযোগ রয়েছে তাদের পরিবারের সঙ্গেও। 

সোমবার তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে বাকিদের সঙ্গে বাংলাদেশের এই পডুুয়াও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েন। টানা ৪৫ ঘণ্টার পর সোমবার সকালে তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়। 

জানা গিয়েছে, ২০১৫-তে তুরস্ক এসেছিল রিঙ্কু। কাহরামানমারাশ বিশ্ববিদ্যালয়ের ভূগোল নিয়ে পড়াশোনা করছেন। সেখানকার একটি বাড়িতে সে থাকত। কম্পনের সেই বাড়িও ধুলিসাৎ হয়ে যায়। সেই বাড়ির বাকিদের অবস্থা কী, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তাদেরও উদ্ধার করার চেষ্টা চলছে। 

এদিকে, তুরস্কতে কম্পনের মৃতের সংখ্যা ক্রমেই বাড়তে চলছে। মৃতের সংখ্যা বেড়ে  আট হাজার।

আরও পড়ুন তুরস্কের ভূমিকম্পের পরে খোঁজ নেই বাংলাদেশি পড়ুয়ার

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ