ছিনতাইবাজের ছুরিকাঘাতে রাজধানীতে খুন চিকিৎসক, ব্যাপক চাঞ্চল্য

স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোর সাড়ে ৫টার সময় শেওড়াপাড়া থেকে নোয়াখালী যাচ্ছিলেন ডা. বুলবুল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছিনতাইবাজের হামলায় ফের রাজধানীতে প্রাণ গেল এক চিকিৎসকের। জানা যাচ্ছে, রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ এক দন্ত চিকিৎসকের ওপর ছুরি নিয়ে চড়াও হয় একদল ছিনতাইবাজ। ওই চিকিৎসককে প্রথম ছুরি দিয়ে আঘাত করা হয় এবং পড়ে তার কাছে থাকা ১২ হাজার টাকা ও তাঁর ব্যবহারের মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় গুরুতর আহত হন ডা. বুলবুল নামের ওই চিকিৎসক। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার শেওড়াপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোর সাড়ে ৫টার সময় শেওড়াপাড়া থেকে নোয়াখালী যাচ্ছিলেন ডা. বুলবুল। ওই সময়ে রাস্তাঘাটে লকজন কম ছিল। ঠিক তখনই একদল ছিনতাইবাজ তাঁর ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মুহূর্তে মৃত ওই চিকিৎসকের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পরে তাঁর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। 

জানা যাচ্ছে ডাঃ বুল্বুলের বাড়ি শেওড়াপাড়াতেই। এলাকাতে তাঁর যথেষ্ট নামডাকও রয়েছে। তিনি লোকমুখে গরীবের ডাক্তার হিসাবে পরিচিত। এলাকার গরীব এবং দুঃস্থ মানুষদের তিনি কার্যত বিনামুল্যে চিকিৎসা করতেন। ফলে ওই এলাকায় তাঁর যথেষ্ট সুনাম ছিল। কিন্তু প্রিয় চিকিৎসকের এমন মর্মান্তিক পরিণতি দেখে রীতিমতো শোকস্তব্ধ গোটা এলাকা। 

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে