হাসিনার পরিবারের সরকারি জমির প্লট বরাদ্দ নিয়ে তদন্ত শুরু ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৫ সদস্যের নামে দেশটির পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬ টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামছে দুদক। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর)দুদকের প্রধান কার্যালয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক।

শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে শেখ হাসিনা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘যোগসাজসে’ নিজ ও পরিবারের কিছু সদস্যদের নামে প্লট বরাদ্দ নিয়েছে।

শেহ হাসিনা ১০ কাঠার প্লট (প্লট নম্বর ০০৯) বরাদ্দ পেয়েছেন। ২০২২ সালের ৩ অগাস্ট তার নামে রাজউক বরাদ্দপত্র দিয়েছিল। এছাড়াও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানাসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও এই অভিযোগ রয়েছে তাঁরাও প্লট বরাদ্দ পেয়েছিলেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শেখ হাসিনা, তাঁর ছেলে জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতে আশ্রয় নেন তিনি। বর্তমানে দিল্লিতে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এদিকে হাসিনাকে বিচারের নামে দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ।

হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এদিকে মোল্লা ইউনূসকে চ্যালেঞ্জ করে হাসিনা পুত্র জয় জানিয়েছেন, ‘ক্ষমতা থাকলে সঠিক তদন্ত করে দেখাক। দুর্নীতি প্রমাণ করা হোক।’ একইসঙ্গে তিনি আরও বলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। এগুলো সম্পূর্ণভাবে মিথ্যে ও ষড়যন্ত্রমূলক। পরিকল্পনা করে তাঁদেরকে ফাঁসানো হচ্ছে।

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, প্রাপ্ত অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর