Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন’, সেনা সদস্যদের নির্দেশ বাংলাদেশ সেনাপ্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের যুদ্ধের হুঙ্কার জামায়াত ইসলামী ঘনিষ্ঠ তথা পাকিস্তানের পোষ্যভৃত্য সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের কণ্ঠে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকুন। যে কোনও সময়ে নির্দেশ দিলেই যাতে ঝাঁপিয়ে পড়তে পারেন, তার জন্য মানসিক প্রস্তুতি নিন। যুদ্ধের জন্য আধুনিক অস্ত্রের জোগনের কোনও অসুবিধা হবে না। আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ (পড়ুন পাকিস্তান) আমাদের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের জোগান ও প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিয়েছে। ফলে আপনাদের কোনও তথাকথিত বড় দেশকে (পড়ুন ভারত) ভয় পাওয়ার কোনও কারণ নেই।’

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্যই সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। জামায়াত ইসলামীর কট্টর সমর্থক তথা পাকিস্তান প্রেমী হিসাবে পরিচিত বাংলাদেশের সেনাপ্রধান ইতিমধ্যেই সেনাবাহিনী থেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের নির্মূল অভিযান শুরু করেছেন। পাশাপাশি একাত্তরের গণহত্যাকারী পাক ফৌজের শাখা সংগঠন হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে গড়ে তুলতে একাধিক পরিকল্পনাও নিয়েছেন। ওই পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তান সেনার হাতে তুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম ও যশোর সেনা ঘাঁটি রক্ষার দায়িত্ব। ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছে গণহত্যকারী পাক ফৌজ। পাকিস্তান থেকে আনা হচ্ছে জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ যুদ্ধবিমান। তাছাড়া পাকিস্তানি গুপ্তচর আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়ে নতুন সংগঠন খুলছে বাংলাদেশ সেনা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)। নয়া সংস্থার কাজ হবে ভারতে নাশকতা চালানো ও জঙ্গি সংগঠনকে অর্থ ও অস্ত্রের জোগান দিয়ে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতকে অশান্ত করে তোলা।  

বাংলাদেশ সেনাকে কীভাবে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায় তার রূপরেখা চূড়ান্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন আইএসআইয়ের প্রধান আসিম মালিক। বুধবার ঢাকা সেনানিবাসে তিনি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) কামর-উল-হাসান ও কোয়র্টার মাস্টার জেনারেল ফাইজুর রহমানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। ওই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই ফের ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার ছাড়লেন বাংলাদেশের সেনাপ্রধান। এদিন চট্টগ্রাম সেনানিবাসের এম আর শহীদ প্যারেড গ্রাউন্ডে ইস্টবেঙ্গল রেজিমেন্টের ১৭ তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের নতুন রেজিমেন্টে উন্নত অস্ত্রসহ বহু সুবিধা অন্তর্ভুক্ত আছে। যে কোনও সময়ে আধুনিক যুদ্ধাস্ত্র যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজেনাস ডিফেন্স পারফরমেন্স তৈরি করা শুরু করেছি। যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে।’ 

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের