Bangladesh: একুশে বইমেলার সময়সীমা বেড়ে ১৭ মার্চ

দেশে করোনাভাইরাসের প্রকোপের কারণে চলতি বছরের একুশে বইমেলা পয়লা ফেব্রুয়ারির পরিবর্তে পিছিয়ে গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় একুশে বইমেলার সময়সীমা বাড়িয়ে ১৭ মার্চ করা হলো। অর্থা‍ৎ মহামারীর মধ্যে দেরিতে শুরু হলেও এক মাসই চলবে এবারের একুশের বইমেলা। আজ রবিবার সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে বইমেলার সময়সীমা বাড়ানো হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রকোপের কারণে চলতি বছরের একুশে বইমেলা পয়লা ফেব্রুয়ারির পরিবর্তে পিছিয়ে গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। যদিও প্রকাশকরা দাবি জানিয়েছিলেন, পিছিয়ে শুরু করায় বইমেলা শেষ হওয়ার সময়সীমা বাড়িয়ে ১৭ মার্চ করা হোক। কেননা, বইমেলার উপরে হাজার-হাজার সাধারণ মানুষের জীবিকা নির্ভরশীল। বইমেলার সময়সীমা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থও হয়েছিলেন তাঁরা।

গত ১৫ ফেব্রুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করতে গিয়ে বইমেলার সময় বাড়ানোর বিষয়টি ভেবে দেখার জন্য আয়োজকদের অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুরোধ মেনেই মেলা শেষের লগ্নে সময়সীমা বাড়ানোর ঘোষণা করা হলো। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এদিন বলেন, গতবছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে বইমেলা সংক্ষিপ্ত করতে হয়েছিল। ফলে প্রকাশকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবারও যাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়, তার জন্য সময়সীমা বাড়ানো হলো।’

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি