Bangladesh: খোলা আকাশের নিচে অবহেলায় পড়ে মোদির উপহার দেওয়া কোটি টাকার অ্যাম্বুলান্স

কেন বহুমূল্যের অ্যাম্বুলান্সটি ব্যবহার করা হচ্ছে না, তার কোনও সদুত্তর দিতে পারেনি পিরোজপুর হাসপাতাল কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ব্যবহারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপহার হিসেবে পাঠিয়েছিলেন কোটি টাকার লাইফসাপোর্ট অ্যাম্বুলান্স। কিন্তু সেই দামী অ্যাম্বুলান্সটি গত সাড়ে পাঁচ মাসের বেশি সময় ধরে পিরোজপুর হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে অবহেলায় পড়ে রয়েছে। অথচ রোগীদের জরাজীর্ণ অ্যাম্বুলান্সে চেপেই যাতায়াত করতে হচ্ছে। কেন বহুমূল্যের অ্যাম্বুলান্সটি ব্যবহার করা হচ্ছে না, তার কোনও সদুত্তর দিতে পারেনি পিরোজপুর হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশে করোনাভাইরাসের প্রকোপের সময়ে বন্ধুর মতো পাশে এসে দাঁড়িয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মারন ভাইরাসে আক্রান্তদের চিকি‍ৎসার সুবিধার জন্য বেশ কয়েকটি লাইফসাপোর্ট অ্যাম্বুলান্স উপহার হিসেবে পাঠান। গত ১২ মে মোদির পাঠানো একটি অ্যাম্বুলান্স পিরোজপুর হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করা হয়। বহুমূল্যের অ্যাম্বুলান্সটি একটি পলিথিনে মুড়ে হাসপাতাল চত্বরেই খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জনের দফতর থেকে একাধিকবার কেন্দ্রীয় ওষুধ কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অ্যাম্বুলান্সটি চালুর অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তাতে সাড়া মেলেনি। জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় উপহারত হিসেবে পাওয়া লাইফসাপোর্ট অ্যাম্বুলান্সটি দ্রুত রোগীদের কল্যাণে কাজে আসে সে বিষয়ে যথাযথ এবং কার্যকরী ব্যবস্থা নেওয়ার ওপর সিদ্ধান্ত হয়। কোনও গ্যারেজ নির্মাণ না করায় প্রতিনিয়ত রোদ বৃষ্টি ও ঝড়ের মধ্যে খোলা আকাশের নীচে অযত্ন অবহেলায় পড়ে থাকায় এটি নষ্ট হয়ে যাচ্ছে। উল্টোদিকে, জেলার মুমূর্ষু অনেক রোগীকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে প্রাইভেট অ্যাম্বুলান্সে করে ঢাকাসহ বরিশাল ও খুলনায় যেতে হচ্ছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস