চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকা সহ বিভিন্ন প্রান্তে চার-পাঁচ ঘন্টা লোডশেডিং

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তান (Paskistan), শ্রীলঙ্কার (Sri Lanka) পথেই কী এগোচ্ছে বাংলাদেশ (Bangladesh)? গত কয়েকদিন ধরে জ্বালানি সঙ্কটের জেরে রাজধানী ঢাকা (Dhaka) সহ দেশের বিভিন্ন প্রান্তে যেমন লোডশেডিং (Load Sheding) চরমে পৌঁছেছে, তেমনই গ্যাসেরও (Gas) সঙ্কট দেখা দিয়েছে। দুইয়ের কারণে কারখানায় উ‍ৎপাদন (Industry Production) ব্যাপকহারে মার খাচ্ছে। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলায় সাধারণ মানুষও অতিষ্ঠ হয়ে পড়েছেন।

রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে প্রতি ইউনিট এলএনজির (LNG) দাম ছিল ২৫ ডলার, তা বেড়ে হয়েছে ৪০ ডলার। বিশ্ববাজারে দাম বাড়ার কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা বন্ধ করে দিয়েছে সরকার অধিগৃহীত সংস্থা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। সংস্থার এক আধিকারিক মঙ্গলবার জানান, রবিবার থেকে গ্যাস সরবরাহ অনেকটা কমে গিয়েছে। তার প্রভাব পড়ছে বিদ্যু‍ৎ উ‍ৎপাদনের ক্ষেত্রে। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে গিয়েছে।

গ্যাস সরবরাহে ঘাটতি হওয়ায় গাজীপুরে দেশের সবচেয়ে বড় সিরামিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রেটওয়াল সিরামিকসের (Greatwall Cyramics) উৎপাদন বন্ধ রয়েছে। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল হুদা জানিয়েছেন, ‘চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় জুন মাসে ১৫ দিনের মতো কারখানা বন্ধ রাখতে হয়েছে। চলতি মাসে সঙ্কট আরও বেড়েছে। তিন শিফটের জায়গায় কারকানায় কোনও ক্রমে এক শিফটের কাজ চলছে।’

গ্যাসের অভাবে দিনে দেশে গড়ে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছে দুই হাজার মেগাওয়াট। গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের অধিকাংশই বন্ধ রাখতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সারা দেশে লোডশেডিংয়ের সময় বাড়ানো হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দিনে চার থেকে পাঁচবার লোডশেডিং হচ্ছে। কোথাও কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, কাঁঠালবাগান, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, বাড্ডা ও কেরানীগঞ্জ, সাভারসহ বেশ কিছু এলাকায় সোমবার ৪-৫ ঘন্টা লোডশেডিংয়ের সাক্ষী থেকেছেন বাসিন্দারা। দেশের বৃহত্তম বিদ্যুৎ বিতরণকারী সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আধিকারিকরা জানিয়েছেন, সোমবার চাহিদার তুলনায় সরবরাহ কমেছে ৮৫১ মেগাওয়াট। রংপুর, ঠাকুরগাও, রাজশাহী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুরেও লোডশেডিং করতে হচ্ছে। বরিশালের পটুয়াখালী, ঝালকাঠিতে দিনে সাত থেকে ১০ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ