মেসিদের সমর্থনের পুরস্কার, ২৭ ফেব্রুয়ারি ঢাকায় চালু আর্জেন্টিনা দূতাবাস

দূতাবাস চালুর লক্ষ্য নিয়ে এদিনই ঢাকায় পৌঁছেছেন নয়াদিল্লিতে আর্জেন্টিনার দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিভাগের প্রধান ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি মেলচিও।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেই সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের সমর্থনে গলা ফাটিয়েছিলেন বাংলাদেশি সমর্থকরা। বিশ্বকাপ জেতার পরে মাজ রাতেই আর্জেন্টিনার নীল-সাদা পতাকা নিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করেছিল পাগল ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা মেসিদের দেশে তো বটেই, সারা বিশ্বের নজর কেড়েছে। ওই স্বার্থহীন সমর্থনের জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজও বাংলাদেশিদের বিশেষ শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই সঙ্গে মেসিদের জন্য ভালবাসা উজাড় করে দেওয়ার জন্য আগেই ঢাকায় বন্ধ হয়ে যাওয়া দূতাবাস ফের চালুর ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার বিদেশ মন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার দূতাবাসের উদ্বোধন হচ্ছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি তিন দিনের সফরে ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিদেশ মন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। তিনিই নয়া দূতাবাসের উদ্বোধন করবেন। আসন্ন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন ও বাণিজ্য মন্ত্রী টিপু মুণশির সঙ্গেও তাঁর বৈঠকে বসার কথা। বিশেষ করে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বাড়ানো নিয়ে কথা হবে দুপক্ষের।

নতুন করে দূতাবাস চালুর লক্ষ্য নিয়ে এদিনই ঢাকায় পৌঁছেছেন নয়াদিল্লিতে আর্জেন্টিনার দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিভাগের প্রধান ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি মেলচিও। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন আধিকারিক এসেছেন। গুলশান কিংবা বারিধারায় আর্জেন্টিনার দূতাবাস খোলার জন্য বিভিন্ন বাড়ি ঘুরে দেখবেন তাঁরা। বিদেশ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস