‘ব্লগারদের খুনিদের মুক্তি না দিলে সশস্ত্র বিপ্লব’, ইউনূস সরকারকে হুমকি হেফাজতে নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অভিজি‍ৎ রায়-সহ বিভিন্ন ব্লগারদের খুনে জড়িতদের মুক্তি না দেওয়া হলে সশস্ত্র বিপ্লব হবে বলে এবার মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারকে হুমকি দিলেন জঙ্গি সংগঠন হেফাজতে ইসলাম নেতা মুফতি এনায়েতউল্লাহ আব্বাসী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নমাজ শেষে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত এক সমাবেশে ওই হুঙ্কার ছেড়ে তিনি বলেন ‘শেখ হাসিনা জমানায় ব্লগারদের হত্যার দায় দিয়ে আমাদের নিরীহ ছাত্র ভাই আলেমদের বছরের পর বছর কারাগারে রেখেছে। তাঁরা এখনও মুক্তি পাননি, আমি ফারাবিসহ যাঁরা কারাগারে আছেন, তাঁদের মুক্তি চাই। তা না হলে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে এবং সেটা হবে সশস্ত্র বিপ্লব।’ পাশাপাশি হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

শেখ হাসিনা সরকারের অবসানের পরেই বাংলাদেশে নখদাঁত বের করে নয়া উদ্যমে ঝাঁপিয়েছে হেফাজতে ইসলামি, হিযবুত তাহরীর, হরকাতুল জিহাদির মতো জঙ্গি সংগঠনগুলির সদস্যরা। মাজার ভাঙার পাশাপাশি দেশ জুড়ে হিন্দু নিধন যজ্ঞেও ঝাঁপিয়েছে। সেই সঙ্গে জোর করে হিন্দু-সহ সংখ্যালঘুদের ধর্মান্তরিতও করে চলেছে। সঙ্গে চলছে সংখ্যালঘুদের সম্পত্তি দখল। আর জঙ্গি সংগঠনগুলির ওই কাজকর্ম চোখ বুঝে হজম করে চলেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার।

এদিন শাপলা চত্বরে সরাসরি বাংলাদেশে বাক-স্বাধীনতা বন্ধ করার দাবি জানিয়ে হেফাজতে নেতা মুফতি এনায়েতউল্লাহ আব্বাসী বলেন, ‘বাক্‌স্বাধীনতার দোহাই দিয়ে কোরআন-সুন্নাহবিরোধী যে-ই কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের হাতের স্বাধীনতাও চালু করে দেব। তখন আবার আমাদের চরমপন্থী বলবেন না।’ ইসলামকে নিয়ে কটূক্তিকারীদের যে খুন করতেও সংগঠনের সদস্যরা পিছু পা হবে না, সেই হুঙ্কার ছেড়ে আব্বাসী বলেন, ‘বাংলার মাটিতে আল্লাহ-কে নিয়ে কটূক্তিকারী, নবীকে নিয়ে কটূক্তিকারী কোনও ব্যক্তির অস্তিত্ব রাখব না ইনশা আল্লাহ।’ অবিলম্বে  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার পাশাপাশি নাস্তিকদের শায়েস্তা করতে ব্লাসফেমি আইন প্রণয়ন করারও দাবি জানান হেফাজতে নেতা।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন