জালিয়াতি করে পৈতৃক সম্পত্তি হাতানোর দায়ে ‘প্রথম আলো’র মালকিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ট্রান্সকম গ্রুপের শেয়ার আত্মসাৎ মামলায় বড় রায় আদালতের। জালিয়াতি করে পৈতৃক সম্পত্তি হাতানোর  অভিযোগে ‘প্রথম আলো’র মালকিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। এই মামলায়  প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্তা-সিইও সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 

বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহম্মদ সেফাতুল্লাহ মামলার অভিযোগ খতিয়ে দেখার পর তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ‘প্রথম আলো’র মালকিন ছাড়াও বাকি দুই অভিযুক্ত হলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান ও গ্রুপের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারী। এসআই মোক্তার হোসেন এই তথ্য দিয়েছেন।  আদালত সূত্রে জানা গিয়েছে মামলার অভিযুক্ত ছয় অভিযুক্তের  মধ্যে ট্রান্সকম গ্রুপের পরিচালক মহম্মদ কামরুল হাসান, মহম্মদ মোসাদ্দেক ও আবু ইউসুফ মহম্মদ সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন।  তাঁদের আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নাকোচ করে দেয়। অন্যদিকে সিইও সিমিন রহমানসহ তিন আসামি আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি  পরোয়ানা জারি করা হয়। বিষয়ে  তথ্য পেশের জন্য  জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।

আরও পড়ুন: ‘হাম‌ দো, হামারা…’, চতুর্থ সন্তানের মা হওয়ার সুখবর দিলেন মার্কিন সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স

‘ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে’ ট্রান্সকমের ১৪ হাজার ১৬০ শেয়ার আত্মসাতের অভিযোগে উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।  ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলাটি দায়ের করেন।   এর আগে এর আগে, ১১ জানুয়ারি পিবিআইয়ের  ডিরেক্টর সৈয়দ সাজেদুর রহমান আদালতে অভিযোগপত্র পেশ করেন।

 

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের