‘হাম‌ দো, হামারা…’, চতুর্থ সন্তানের মা হওয়ার সুখবর দিলেন মার্কিন সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর দিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী ঊষা ভ্যান্স। চতুর্থ সন্তানের মা হতে চলেছেন তিনি। মঙ্গলবার ২০ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই আনন্দের খবর সবার সঙ্গে শেয়ার করে নেন ঊষা। সেই পোস্টে জানানো হয়, আগামী জুলাই মাসের শেষের দিকে তাঁদের পরিবারে একটি পুত্রসন্তানের আগমন ঘটতে চলেছে। একই সঙ্গে জানানো গিয়েছে, ঊষা ও তাঁর সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

বর্তমানে ৪০ বছর বয়সী ঊষা ভ্যান্স ও জেডি ভ্যান্সের তিনটি সন্তান রয়েছে। ইওয়ান,বিবেক এবং মিরাবেল। ঊষা চিলুকুরি জন্ম ও বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে এক মধ্যবিত্ত পরিবারে। তাঁর বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা একজন মলিকুলার বায়োলজিস্ট। দুজনেই ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে আমেরিকায় অভিবাসী হিসেবে এসেছিলেন।

আরও পড়ুন: ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি! ওড়ার কিছু ক্ষণ পরেই সেনাঘাঁটিতে ফিরল বিমান

জানা গিয়েছে, ২০১০ সালে ইয়েল ল খুলে পড়াশোনার সময় জেডি ভ্যান্সের সঙ্গে ঊষার পরিচয় হয়। সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূচনা এবং পরে তাঁরা বিয়ে করেন। সেকেন্ড লেডি হওয়ার আগে ঊষা ছিলেন একজন কর্পোরেট আইনজীবী। তিনি আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসহ একাধিক রক্ষণশীল বিচারপতির অধীনে কাজ করেছেন। আমেরিকার ইতিহাসে ঊষা ভ্যান্সই প্রথম সেকেন্ড লেডি, যিনি দায়িত্বে থাকাকালীন সন্তানের জন্ম দিতে চলেছেন। যদিও আগে ফার্স্ট লেডিদের ক্ষেত্রে এমন নজির হয়েছে। ১৮৯৩ সালে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের স্ত্রী ফ্রান্সেস ক্লিভল্যান্ড হোয়াইট হাউসে কন্যাসন্তানের জন্ম দেন।

দীর্ঘদিন ধরেই বর্তমানে প্রশাসনের গুরুত্বপূর্ণ মুখ জেডি ভ্যান্স আমেরিকার জন্মহার বৃদ্ধির ক্ষেত্রে সওয়াল করে আসছেন। তাঁর সেই অবস্থানের সঙ্গে ঊষা ভ্যান্সের গর্ভাবস্থার খবর এক বিশেষ তাৎপর্যপূর্ণ। নতুন সন্তানের আগমনের খবরে হোয়াইট হাউস ও রিপাবলিকান মহলে খুশির আমেজ তৈরি হয়েছে। জুলাই মাসে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় থাকা ভ্যান্স পরিবারকে দেশজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেক শুভাকাঙ্ক্ষী।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড