ঈদের উপহার, আশ্রয়ণ প্রকল্পে মাথার উপরে ছাদ পাচ্ছেন ৩৩ হাজার গৃহহীন পরিবার

আগামী মঙ্গলবার গৃহহীনদের হাতে নিজস্ব ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাথার উপরে ছাদ নেই ওদের। খোলা আকাশের নিচেই কাটাতে হয় রাত। বর্ষাকালে তো দুর্ভোগের অন্ত থাকে না। অবশেষে সেই যন্ত্রণার অবসান ঘটতে চলেছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই মাথার উপরে ছাদ হচ্ছে দেশের প্রায় ৩৩ হাজার গৃহহীন পরিবারের। আগামী মঙ্গলবার এক অনুষ্ঠানে ৩২ হাজার ৯০৪টি পরিবারের হাতে ‘আশ্রয়ণ’ প্রকল্পের ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবনির্মিত বাড়ির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। চলছে নতুন রংয়ের প্রলেপ।

দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই গৃহহীন ও ভূমিহীনদের সবার মাথার উপরে স্থায়ী ছাদ নির্মাণ করে দেওয়ার ঘোষণা করেছিলেন শেখ হাসিনা। চালু করেছিলেন ‘আশ্রয়ণ’ প্রকল্প। ওই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ইতিমধ্যেই এক লাখ ১৭ হাজার ৩২৯টি পরিবারের হাতে নিজস্ব ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে প্রকল্পে নির্মিত বাড়িগুলিতে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা গিয়েছিল। দ্বিতীয় পর্যায়ে তা সংশোধন করা হয়েছে। ফলে এক ধাক্কায় অনেকটাই খরচ বেড়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন, ‘আশ্রয়ণ’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় ধাপে ৬৫ হাজার গৃহহীন পরিবারের কাছে নতুন বাড়ি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই ৩২ হাজার ৯০৪টি বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে। সামনে যেহেতু পবিত্র ঈদ উৎসব, তাই উৎসবের আনন্দ যাতে দ্বিগুণ হয়ে ধরা দেয় গৃহহীনদের কাছে, তার জন্য আগামী মঙ্গলবারই এক অনুষ্ঠানের মাধ্যমে ওই বাড়িগুলির মালিকানা গৃহহীনদের হাতে হস্তান্তর করা হচ্ছে।’

Shorts description: 
Meta Description: 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর