এই মুহূর্তে

পাকিস্তানকে খুশি করতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিষিদ্ধ করলন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাসিনার সরকার পতনের পর তৎকালীন অন্তঃবর্তী সরকারের প্রধান ইউনূস ঝুঁকেছিলেন পাকিস্তানের দিকে। ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে পাকিস্তান প্রেমে মেতেছিল। এবার সেই পথেই হাঁটতে দেখা গেল বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিও পাকিস্তানকে খুশি করতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিষিদ্ধ করলন। সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালন নিয়ে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। অন্তর্বর্তীকালীন সরকার যে পথে হেঁটেছিল সেটাই এবার করলেন তারেক রহমান।

ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৫ অগস্ট শেখ হাসিনার ভাই শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ অগস্ট শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করেছিল। বিএনপি সরকারও সেই সিদ্ধান্ত বহাল রাখল।

আরও পড়ুন: অস্কারে ইরানি ড্রোন হামলার আশঙ্কা, হলি-তারকাদের নিরাপত্তায় বাড়তি জোর

 মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (১১ মার্চ) এই নির্দেশিকা করা হয়েছে। এর আগের নির্দেশিকাটি ২০২৪ সালের ২৩ অক্টোবর জারি করা হয়েছিল। বর্তমানে সেটা বাতিল হয়ে গিয়েছে। তবে নতুন নির্দেশিকাতেও ক-শ্রেণিতে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের কথা জানানো হয়েছে। তাছাড়া ২০২৪ সালের গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল নতুন বিএনপি সরকারের সময়েও সেটাই বহাল থাকলো। এই বিশেষ দিনগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ক-শ্রেণিতে রয়েছে জাতীয় পর্যায়ের ১৭টি দিন। খ-শ্রেণিতে রয়েছে ৩৭টি দিন এবং গ-শ্রেণিতে রয়েছে ৩৫টি দিন।  ক ও খ শ্রেণীর অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারি উৎস থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া করা যেতে পারে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। তবে গ শ্রেণীতে থাকা বিশেষ দিনগুলি পালনের জন্য  উন্নয়ন খাত থেকে  কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ