বরিশাল-খুলনার মেয়র পদে জয়ী আওয়ামী লীগ প্রার্থীরা

সোমবারই দুই পুরনিগমের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গাজীপুরের মেয়র নির্বাচনে জোর ধাক্কা খেতে হয়েছিল শাসকদল আইওয়ামী লীগকে। কিন্তু দেশের প্রধান দুই শহর বরিশাল ও খুলনার মেয়র পদে হেসেখেলেই জিতলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের প্রার্থীরা। খুলনায় মেয়র পদে জয়ী হয়েছেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তাকলুকদআর আবদুল খালেক। আর বরিশালে জিতেছেন আবুল খায়ের আবদুল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের দুই প্রধান শহরের মেয়র নির্বাচনে জয়ের ফলে অনেকটাই স্বস্তিতে শাসক দল।

সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত দুই শহরের মেয়র ও কাউন্সিলর পদের জন্য ভোটগ্রহণ করা হয়। যদিও এই নির্বাচন বয়কট করেছিল দেশের প্রধান বিরোধী দল বিএনপি। মূলত শাসকদলের সঙ্গে মূল লড়াই হয়েছিল কট্টরপন্থী ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের। আসরে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির প্রার্থীরাও। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া দুই শহরেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। খুলনায় বোট পরেছে ৪৮ দশমিক ১৭ শতাংশ। তবে সন্ত্রাস ও অনিয়মের অভিযোগ তুলে ভোট গননা শুরুর আগেই ফল প্রত্যাখানের কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

ভোট গ্রহণ শেষের পরেই শুরু হয় গণনা। চূড়ান্ত ফল আসতে রাত গড়িয়ে যায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামি লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক। তিনি পেয়েছেন ১,৫৪, ৮২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ৬০,০৬৪ ভোট। অর্থা‍ৎ আওযামী লীগ প্রার্থী ৯৪, ৭৬১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বরিশালে মেয়র পদে জিতেছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। তিনি পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। আর তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম পেয়েছেন ৩৩ হাজার ২২৮ ভোট।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির