চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অযাচিত মন্তব্য নয়’, মার্কিন রাষ্ট্রদূতকে হুঁশিয়ারি বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতা থেকে শেখ হাসিনাকে উ‍ৎখাতে ফের বিএনপির সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমেরিকা। গত কয়েকদিন ধরে অভ্যন্তরীণ বিষয়টি নিয়ে বেফাঁস মন্তব্য করে চলেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আর তাঁর ওই বেফাঁস মন্তব্যে এতটাই ক্ষুব্ধ শেখ হাসিনা সরকার যে শুক্রবার রাখঢাক না রেখেই মার্কিন দূতকে দেশ থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন শাসকদল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মার্কিন দূতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করবেন না। কারও দাদাগিরি বা চোখরাঙানি বাংলাদেশ মেনে নেবে না।’

গত বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। ওই ঘটনা নিয়ে বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির পক্ষে দাঁড়িয়ে বিবৃতি দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। শুধু তাই নয়, বিরোধীধের সভা-সমাবেশ করার অধিকার লঙ্ঘন না করার জন্য সরকারের প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন।

মার্কিন রাষ্ট্রদূতের ওই মন্তব্যে বেজায় ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেনকে ডেকে তিনি এ বিষয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেন। এমনকী দলের শীর্ষ নেতাদের এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিতে বলেন। দলনেত্রীর সেই নির্দেশ মেনে এদিন মার্কিন রাষ্ট্রদূতকে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারাও অহেতুক হস্তক্ষেপ করতে আসবেন না। কারও ফরমায়েশ, হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ