সোনা-টাকা নয়, খাটের তলা থেকে উদ্ধার ১৫,৮২০ লিটার সয়াবিন তেল!

চুরির ঘটনায় জড়িত ওসমান গণিকে এখনও গ্রেফতার করা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: খাটের তলায় সোনা-রুপো-টাকা লুকিয়ে রাখার কথা শোনা গিয়েছে। কিন্তু তেল, তাও সয়াবিন তেল লুকিয়ে রাখার কথা শুনেছেন কখনও? অবিশ্বাস্য শুনতে লাগলেও এমন ঘটনাই ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদ পাড়ায়। শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের নেতৃত্বে একটি বাড়িতে অভিযান চালিয়ে খাটের তলা থেকে ১৫ হাজার ৮২০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘গত মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ময়মনসিংহে ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল পাঠিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী আরিফ হোসেন। সরকার অধিগৃহীত সংস্থা টিসিবি’র তরফেই ওই বিপুল পরিমাণ তেল পাঠানো হয়েছিল। কিন্তু সিদ্ধিরগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার ঘন্টাখানেক বাদে পণ্যবাহী ট্রাকের চালক মুহাম্মদ মিজানের ফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন আরিফ হোসেন। চালকের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি জানান। তদন্তে নেমে গতকাল শুক্রবার বিকেলে পুলিশ ট্রাকচালক মুহাম্মদ মিজানকে গ্রেফতার করে। জেরার মুখে সে জানায়, স্থানীয় এক ব্যবসায়ী ওসমান গণি ওই তেল চুরি করে লুকিয়ে রেখেছে।

শনিবার দুপুরে ধৃত ট্রাক চালককে নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদ পাড়ায় এক সৌদিপ্রবাসীর বাড়িতে হানা দেয় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। দ্বিতল বিশিষ্ট বাড়িটির ছয়টি ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ছিল চুরি হয়ে যাওয়া তেল। চুরির ঘটনায় জড়িত ওসমান গণিকে এখনও গ্রেফতার করা যায়নি।’

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস