বাংলাদেশে সাড়ে পাঁচ বছরে বাস-ট্রেনে ধর্ষণের শিকার ৩৫৭ জন, খুন ২৭ জন

বিশেষ করে বোরকা কিংবা হিজাব পরিহিতরাই নির্যাতনের শিকার হচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুষ্টিয়া (Kusthia) থেকে ঢাকাগামী (Dhaka) নৈশ বাসে এক মহিলা যাত্রীর গণধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। ফের একবার বাস সহ গণপরিবহণে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেভ দ্য রোডের’ (Save The Road) রিপোর্টে। আজ সোমবার সংস্থার পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, গত পাঁচ বছরে বাসে-ট্রেনে এবং বিভিন্ন বাসস্ট্যান্ড ও ট্রেন স্টেশনে ৪, ৬০১ জন মহিলা যাত্রী নির্যাতনের শিকার হয়েছেন। তার মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩৫৭ জন ও খুন হয়েছেন ২৭ জন।

সাংবাদিক সম্মেলনে ‘সেভ দ্য রোড’ (Save The Road) এর মহাসচিব শান্তা ফারজানা (Shanta Fazrzana) জানান, বাস-ট্রেন সহ গণপরিবহণে যাতায়াতকারী মহিলা যাত্রীরা লাগাতার নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতি ১০০ জন মহিলা যাত্রীর মধ্যে ৯৯ জনই নির্যাতনের শিকার। বিশেষ করে বোরকা কিংবা হিজাব পরিহিতরাই নির্যাতনের শিকার হচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী, ৬৭ জন বোরকা বা হিজাব পরিহিতা যাত্রী পুরুষদের যৌন লালসার শিকার হচ্ছেন। ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি না দেওয়ার কারণেই এই ধরনের ঘটনা বেড়ে চলেছে।

বাস-ট্রেন সহ গণপরিবহণে মহিলা যাত্রীদের নির্যাতন কমাতে সংস্থার পক্ষ থেকে প্রতি ৫ কিলোমিটার অন্তর পুলিশ বুথ স্থাপনের পাশাপাশি সমস্ত সড়ক, মহাসড়ক ও সেতুকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পক্ষেও সুপারিশ করা হয়েছে। তাছাড়া মহিলা যাত্রীদের সঙ্গে অসাদারচণের দায়ে অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস