বাংলাদেশে নতুন ভোটার হলেন ৭৯ লক্ষের বেশি

দেশে ভোটার বাড়ছে ৫৭ লাখ ৭৪ হাজার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভুতুড়ে ভোটারদের বাদ দেওয়া সত্বেও দেশে গত তিন বছরে ভোটার বেড়েছে ৫৭ লক্ষ ৭৪ হাজার ১৪৮ জন। ফলে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লক্ষ ৬১ হাজার ১৫৮ জনে। তার মধ্যে নতুন ভোটারের সংখ্যা ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। তৃতীয় লিঙ্গধারী ভোটারের সংখ্যা মাত্র ৮৩৭ জন।

আগামী বছর দেশে জাতীয় সংসদ নির্বাচন। আর ওই নির্বাচনের জন্য আজ রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গত ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার ধাপে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ চলেছিল। খসড়া বোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২২ লাক ৯ হাজার ১২৯ জনের নাম। পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২। আর মহিলা ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৬ লক্ষ ৭৭ হাজার ২০৯ জন।

এদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে অন্যতম নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম জানান, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের কাজ চলবে। নাম বাদ যাওয়া নিয়ে আপত্তি জানানো যাবে। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই ভোটার তালিকায় যাদের নাম থাকবে তাঁরাই পরবর্তী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। কোনও ভোটার ইচ্ছাকৃতভাবে দুই জায়গায় নাম তুললে জেল খাটতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস