Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিক্ষোভকারীদের রুখতে বঙ্গভবন ঘিরে কাঁটাতারের বেড়া, পাহারায় সাঁজোয়া ট্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৫ অগস্ট ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন দখল করে নিয়েছিল উন্মত্ত জনতা। তার পরে মনের সুখে চালিয়েছিল লুটপাট। আর অতীত থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রপতির বাসভবন রক্ষায় একাধিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকালেই বঙ্গভবনের চারিদিক ঘিরে ফেলা হয়েছে কাঁটাতারের বেড়া দিয়ে। গড়ে তোলা হয়েছে একাধিক ব্যারিকেড। শুধু তাই নয়, বঙ্গভবনে যাতে অতর্কিতে কোনও হামলা না চলে তার জন্য পাহারায় মোতায়েন করা হয়েছে একাধিক সাঁজোয়া ট্যাঙ্ক। সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই আমেরিকা থেকে ফোন করে সেনা আধিকারিকদের বঙ্গভবনের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পনামাফিক গতকাল মঙ্গলবার রাতে আচমকাই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ইস্তফার দাবিতে বঙ্গভবন ঘেরাও করে হিযুবত তাহরী, হুজির মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা। পাশাপাশি তাতে সামিল হয়েছিল ইসলামী ছাত্র শিবির, বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের সমর্থকরা। এক পর্যায়ে বঙ্গভবনে ঢোকার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। পুলিশ এবং সেনা সদস্যরা সেই চেষ্টা ভেস্তে দেন। গুলি ও সাউন্ড গ্রেনেড চালিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষোভকারীদের। পাল্টা বিক্ষোভকারীদের হামলায় গুরুতর জখম হয়েছেন ২৫ পুলিশ কর্মী।

গভীর রাতে বিক্ষোভকারীরা সরে যাওয়ার পরেই বঙ্গভবনের নিরাপত্তা বাড়ানো হয়। সামনে কয়েক ধাপে ব্যারিকেডসহ বসানো হয়েছে কাঁটা তারের বেড়া। সেখানে সেনা সদস্যের পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বঙ্গভবন পাহারায় মোতায়েন করা হয়েছে একাধিক সাঁজোয়া ট্যাঙ্ক। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের সামনে কোনও আন্দোলনকারীকে দেখা যায়নি। তবে পুলিশ, র‌্যাব ও সেনা সদস্যদের সতর্ক অবস্থানের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের