মার্কিন চাপে রুশ জাহাজকে নোঙরের অনুমতি দিলেন না হাসিনা

প্রধানমন্ত্রীর এমন আচরণে ক্ষুব্ধ মস্কো।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাবার মতোই গদির প্রতি তাঁর যে অমোঘ লোভ, তা ফের বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গদি বাঁচাতে তিনি যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সঙ্গে হাত মেলাতে কুণ্ঠিত হবেন না রুশ জাহাজ নোঙর করার অনুমতি না দিয়ে প্রমাণিত করলেন। প্রধানমন্ত্রীর এমন আচরণে ক্ষুব্ধ মস্কো। ভবিষ্যতে শেখ হাসিনা প্রশাসনকে কোনও সাহায্য না করার মতো কঠোর পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভ্লাদিমির পুতিন প্রশাসন।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে গত ১৪ নভেম্বর ‘উরসা মেজর’ নামে একটি জাহাজ সেন্ট পিটার্সবার্গ বন্দর ছেড়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিল। গত ২৪ ডিসেম্বর জাহাজটির বাংলাদেশে পৌঁছনোর কথা ছিল। কিন্তু রাশিয়ার ওই জাহাজ যাতে বাংলাদেশের কোনও বন্দরে না নোঙর করতে পারে তার জন্য আসরে নামে জো বাইডেন প্রশাসন। মার্কিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ‘উরসা মেজর’ নামে জাহাজটির মালিক রুশ সংস্থা স্পার্টা থ্রি। রুশ-ইউক্রেন যুদ্ধের পরে ওই সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে ওই জাহাজ নোবর করার অনুমতি দিলে বাংলাদেশকে চরম পরিণতি ভোগ করতে হবে।

মার্কিন হুমকির পরেই রুশ জাহাজকে বাংলাদেশে নোঙর করার অনুমতি না দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২২ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বৈঠকে রাশিয়ার প্রতিনিধিকে জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশ কোনও নিষিদ্ধ জাহাজ ভিড়তে দেবে না। ওই দিনই ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিৎস্কিকে ডেকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সরকারের অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয়। ঢাকার এমন মার্কিন চাটুকারিতায় ক্ষুব্ধ মস্কো। বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেনকে সেই ক্ষোভের কথা জানিয়েও দিয়েছেন রুশ রাষ্ট্রদূত।   

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস