আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৪

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাত সকালেই ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দায় যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে প্রাণ হারিয়েছেন ১৪ জন। জীবিত অবস্থায় আরও ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। হতাহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

ঝালকাঠি সদর থানার পুলিশ আধিকারিক গৌতম কুমার সাংবাদিকদের জানিয়েছেন, এদিন সকাল দশটা নাগাদ পিরোজপুরে ভাণ্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি বাস। ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের ছত্রকান্দার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় বাসটি। খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে হাত লাগান। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন।

পুকুরে পড়ে যাওয়া বাসের ভিতর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। পরে বাসটি উপরে তোলা হলে ভিতর থেকে ১৪ জনের নিথর দেহ উদ্ধার হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল তা তদন্ত করে দেখছে পুলিশ। নিহতদের পরিচয় জানার জন্য বাসটিতে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলছেন প্রশাসনিক আধিকারিকরা।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ