পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের দিকে যাতে তারেক রহমান সরকার ঝুঁকে না পড়ে তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছে মোদি সরকার। জ্বালানি সঙ্কট থেকে পরিত্রাণ পেতে আরও ৫ হাজার টন ডিজেল পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবারই (৩০ এপ্রিল)  অসমের নুমালিগড় তৈল শোধনাগার থেকে দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে। ইরান-আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার পরে এ নিয়ে ৪৭ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার।

ইরান-আমেরিকা যুদ্ধের জেরে তীব্র জ্বালানি সঙ্কটে পড়েছে বাংলাদেশ। ওই জ্বালানি সঙ্কট থেকে রেহাই পেতে নয়াদিল্লির কাছে হাত পেতেছে তারেক রহমান সরকার। গত মার্চ মাসে অসমের নুমালিগড় তৈল শোধনাগার থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে কয়েক দফায় ২২ হাজার টন ডিজেল এসেছিল। এপ্রিলে তা বেড়ে হয়েছে ২৫ হাজার ডিলার। তার মধ্যে গতকাল বৃহস্পতিবার পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে পার্বতীপুর ডিপোতে।

মোল্লা ইউনূসের জমানায় ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়েছিল। জামায়াতে ইসলামী থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারাও প্রকাশ্যে দিল্লির বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি রাজধানী ঢাকার প্রকাশ্য রাস্তায় নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি আগুনে পুড়িয়ে দিয়ে দিল্লি বিরোধী জেহাদে সামিল হয়েছিলেন। বাংলাদেশের ৮০ শতাংশ মানুষই দিল্লিকে শত্রু মনে করে। ভারত বিদ্বেষ চরমে পৌঁছেছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্লোগান তুলেছিলেন, ‘দিল্লি, পিন্ডি নয়, ঢাকা।’ অথচ সেই ভারত বিদ্বেষী বাংলাদেশকেই লাগাতার ডিজেল সরবরাহ করে চলেছে মোদি সরকার। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের বক্তব্য, ‘ভারতের সঙ্গে আমাদের ডিজেল সংক্রান্ত চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল পাঠাবে বাংলাদেশকে। এখন যে ডিজেল আসছে তা ওই চুক্তি অনুযায়ীই।’ বাংলাদেশের এক প্রাক্তন কূটনীতিবিদের মতে, ‘দিল্লির ডিজেল পাঠানোর বিরুদ্ধে পাকিস্তানি জুজু কাজ করছে। মোল্লা মুহাম্মদ ইউনূসের মতো তারেক রহমানের সরকার যাতে ইসলামাবাদের দিকে ঝুঁকে না পড়ে, তার জন্য মোদি সরকার লাগাতার ডিজেল পাঠিয়ে যাচ্ছে।’

বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া, বনিবনা হচ্ছে না, সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে ডিনার ডেটে যান…….

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!