৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২১ মাস বাদে তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। আগামী ৬ মে থেকে বাংলাদেশিদের জন্য ফের পর্যটক ভিসা চালু করছে ভারতীয় দূতাবাস। ওই দিন থেকে নেওয়া হবে আবেদনপত্র। ওই আবেদন জমা নেওয়ার ২-৩ দিন বাদেই ভিসা দেওয়া হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের উন্নতি হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক ফের স্বাভাবিক হবে।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরেই নিরাপত্তার কারণে বাংলাদেশিদের জন্য যাবতীয় ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় ভারতীয় দূতাবাস। পরে ব্যবসায়িক (বিজনেস) ও মেডিকেল ভিসা দেওয়া চালু হয়। তাও সীমিত আকারে ওই ভিসা দেওয়া হচ্ছে। পর্যটক ভিসা দেওয়া বন্দ হওয়ায় কলকাতা ও ত্রিপুরার আগরতলা-সহ বিভিন্ন শহরের ব্যবসায়ীরা প্রচণ্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জিতে তারেক রহমান ক্ষমতায় আসার পরেই ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে মোদি সরকার। সম্প্রতি বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান দিল্লি গিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই বাংলাদেশিদের জন্য ফের পর্যটক ভিসা চালু করার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়েই এবার ২১ মাস ধরে বন্ধ থাকা পর্যটক ভিসা ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। নতুন করে ভিসা চালু হওয়ায় বাংলাদেশি পর্যটকদের জন্য ভারত ভ্রমণের সুযোগ বাড়বে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম আরও জোরদার হবে।

 

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক