বাংলাদেশবাসীর গড় আয়ু কমল ৫ মাস

গড় আয়ুর এই পরিসংখ্যান উঠে এসেছে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিক্টিস থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গড়ে ৫ মাস করে কমে গেল বাংলাদেশবাসীর আয়ু। এমনই তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আগে আয়ু ছিল ৭২.৮ বছর। এখন তা হয়েছে ৭২.৩ বছর।

গড় আয়ুর এই পরিসংখ্যান উঠে এসেছে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিক্টিস থেকে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, পুরুষের চেয়ে নারীদের গড় আয়ু বেশি। নারীর গড় আয়ু ৭৪.১ এবং পুরুষের গড় আয়ু ৭০.৬। 

সোমবার এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন প্রমুখ। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান। এদিন ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস’ সমীক্ষার ফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন।

উল্লেখ্য, এই প্রথমবার কমল বাংলাদেশের মানুষের গড় আয়ু। তবে মনে করা হচ্ছে অতিমারির কারণে এই আয়ু কমে থাকতে পারে। প্রসঙ্গত, ২০২১ সালের হিসাব অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ।

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যাহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার