ঈদের প্রাক্কালে সুখবর, শিশু হত্যার মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাত পোহালেই দেশজুড়ে সাড়ম্বরে পালিত হবে ঈদ-উল ফিতর। তার আগেই স্বস্তি পেলেন দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ে কেরানীগঞ্জের শিশু জিহাদকে হত্যার দায়ে তার নামে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে আদালত। যাদের খুনের অভিযোগে আসামী করা হয়েছিল, তাদের জীবিত পাওয়ায় শেখ হাসিনা-সহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না। অব্যাহতি পাওয়া বাকিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার ভাই শেখ হেলাল, প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তাপস এবং প্রাক্তন পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যূত হন শেখ হাসিনা। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন তিনি। তার পরে তদারকি সরকারের নেতৃত্ব দেন পাকিস্তানের পোষ্যভৃত্য তথা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস। তার নির্দেশে কেরানীগঞ্জ থানায় দেশত্যাগী শেখ হাসিনা-সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন জহিরুল ইসলাম রাজু। তিনি দাবি করেন, ‘জুলাই আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে তার ছেলে জিহাদ নিহত হয়েছে।’

অভিযোগ দায়েরের পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জিহাদ মারা যায়নি। বরং বাসস্থান ও আর্থিক প্রলোভনে তাকে মৃত দেখিয়ে মামলা করা হয়েছে। ২০২৫ সালের ১১ আগস্ট তদন্ত শেষে তদন্তকারী আধিকারিক তথা কেরানীগঞ্জ মডেল থানার এসআই বদিয়ার রহমান প্রতিবেদনে উল্লেখ করেন, ‘অন্যত্র আহত হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।’ গতকাল বৃহস্পতিবার হাসিনা-সহ বাকি ১২৩ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারক তামান্না।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা