স্কুলের নাম ‘চরকাউয়া’, ‘চোরের ভিটা’ ‘মহিষখোঁচা‘

এই রকম স্কুলের সংখ্যা দুইশোর বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  স্কুলের নামের সঙ্গে কোনওক্রমে জুড়ে গিয়েছে চোর বা চর। কোনও স্কুলের নাম চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোনও স্কুলের নাম আবার মহিষখোঁচা। এই ধরনের আজব নামের স্কুলের সংখ্যা না হলেও দুইশোর বেশি। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সব স্কুলের নাম বদলে ফেলার। নাম বদলের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রকের সচিব ফরিদ আহাম্মদের।

সাংবাদিক সম্মেলনে বলেন, বরিশালের একটি বিদ্যালয়ের নাম চরকাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবার রৌমারী উপজেলার একটি বিদ্যালয়ের নাম মহিষখোঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি স্কুলের নাম চোরের ভিটা প্রাথমিক বিদ্যালয়। এই সব স্কুলে পডুয়াদের মধ্যে একটি নেতিবাচক প্রভাব ফেলে। সে কারণে এই সব বিদ্যালয়ের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের স্কুলের সংখ্যা দুশোর বেশি। নাম বদলের জন্য কমিটি গঠন করা হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই সব স্কুলের নাম পরিবর্তন করে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধার নামে বিদ্যালয়গুলির নামকরণ করা হবে। কমিটির কাছে সুপারিশ চাওয়া হয়েছে, কোন স্কুলের নাম পরিবর্তন করে কী রাখা হবে। কমিটির উপদেষ্টা পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও দফতরের প্রতিমন্ত্রী।

কয়েক ধাপের কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে নাম পরিবর্তনের আবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর সচিবের সভাপতিত্বে গঠিত কমিটির সভায় নাম পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ওই কমিটির উপদেষ্টা হিসেবে থাকবেন।

 

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা