চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছাপ্পা-বোমাবাজির মধ্যে বাংলাদেশে শেষ ‘অশান্তির’ ভোট, ৬ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অশান্তির মধ্যে শেষ বাংলাদেশে ‘শান্তির ভোট’। দেদার ছাপ্পা, ভোট লুঠ, ব্যালট পেপার চুরি থেকে অশান্তি কিছুই বাদ গেল না বাংলাদেশের নির্বাচনে। সকাল ৭টা থেকে ভোট শুরু হওয়ার পর থেকেই বুথে বুথে অশান্তির খবর সামনে আসে। ঘটেছে রক্তারক্তি কাণ্ড। বিকেল ৪টেয় ‘প্রহসন’ দিয়েই শেষ হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যদিও বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে অশান্তি ছাড়াই হয়েছে বাংলাদেশে নির্বাচন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশে ভোট পড়েছিল ৩৮ শতাংশ। তবে বিকেল ৪টে পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি। কমিশন জানিয়েছে যারা চারটে পর্যন্ত এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাঁদের ভোট দানের সুযোগ দেওয়া হবে। নিশ্ছিদ্র নিরাপত্তার বেস্টনির মধ্যে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু কথা বললেও দিকে দিকে বোমাবাজির খবর মিলেছে। কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়।  কুমিল্লা-১১ আসনের কেন্দ্রে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভোটাররা প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অন্যদিকে গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত হয় নাবালিকা-সহ ৩ জন। ভোলায় ককটেল বিস্ফোরণের পর ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। মাদারীপুরে আবার রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর করে দেন প্রিজাইডিং অফিসার। এই নিয়ে শুরু হয় বিতর্ক।  

আরও পড়ুন: ‘আগে ভোট পরে বিয়ে’, কনের বাড়ি না গিয়ে সোজা ভোটকেন্দ্রে হাজির বর

উল্লেখ্য,  জাতীয় সংসদের ৩০০ আসন হলেও আজ ভোট নেওয়া  হয়েছে ২৯৯ আসনে। জামায়াতে প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত রাখে কমিশন। ২৯৯ আসনে ভাগ্য পরীক্ষায়  নামে ৫০টি রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৮৩ জন। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং নির্দল হয়ে ২৭৩ জন। মহিলা প্রার্থীদেরর মধ্যে দলের প্রতীকে লড়েছেন ৬৩ জন ও নির্দল ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১ হাজার ৬৯২ জন এবং নির্দল ২৫৩ জন। ভোটাররা দুটি পৃথক ব্যালটে (সংসদ ও গণভোট) ভোট  দিয়েছেন। নির্বাচন বিশ্লেষকদের হিসাব বলছে, ভোটার প্রতি ২টি ব্যালটের আদর্শ সময় গড়ে ১০০ সেকেন্ড সময় নিলে সারাদিনে সর্বোচ্চ ৬৩ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়া সম্ভব। অর্থাৎ প্রায় ৮ কোটি ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন ভোটার ভোট দিতে পারবেন। যদিও সেই শতাংশ এখনও জানায়নি কমিশন। আজই শুরু হয়েছে ভোট গনণা। কার হাতে যাবে বাংলাদেশের ক্ষমতা। উত্তর মিলবে কয়েক ঘন্টা পরেই। 

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ