‘আগে ভোট পরে বিয়ে’, কনের বাড়ি না গিয়ে সোজা ভোটকেন্দ্রে হাজির বর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিয়ে নিয়ে সব মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে। জীবনের বিশেষ দিন নিয়ে বর-কনের বহু পরিকল্পনা থাকে। তবে বিয়েকে গৌণ্য করে ভোট দিতে হাজির হলেন বর। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের থেকে নাগরিক দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের মহম্মদ সামিউল ইসলাম (৩২)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশের নির্বাচনের দিনেই ঠিক হয়েছিল বিয়ে। তবে কনের বাড়িতে বিয়ে করতে যাওয়ার আগে বর বেশে সামিউল ইসলাম হাজির হন ভোটকেন্দ্রে। নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বিয়ের সব আনুষ্ঠাকে বাদ দিয়ে আগে তিনি তাঁর নাগরিক অধিকার প্রয়োগ করেন। বিয়ের পোশাকে বরকে ভোটকেন্দ্রে দেখে সেখানে উপস্থিত অন্য ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল জন্মায়। সামিউল ইসলাম জানিয়েছেন, “ব্যক্তিগত আনন্দের চেয়েও রাষ্ট্রীয় দায়িত্ব পালন অনেক বেশি জরুরি।”

আরও পড়ুন: চট্টগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, হঠাৎ কি এমন হল?

বৃহস্পতিবার দুপুর ১২টায় সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন সামিউল ইসলাম। তিনি সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মো  মনজুরুল ইসলামের ছেলে।ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমের সামনে তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভোট শুধু আমাদের অধিকার নয়, এটি একটি বড় দায়িত্ব।” তিনি জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত উৎসবের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চেয়েছি। তাই আমার কাছে আগে ভোট, পরে বিয়ে।” তার এই সাহসী ও দায়িত্বশীল সিদ্ধান্তকে  ভোটকেন্দ্রে উপস্থিত ভোটাররা সাধুবাদ জানিয়েছেন।  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব