মান্ধাতার আমলে ফিরল বাংলাদেশ নির্বাচন কমিশন, সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন পদ্ধতি বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গোটা দুনিয়া যখন প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে, তখন অচল পদ্ধতিকেই আঁকড়ে ধরে রাখার সিদ্ধান্ত নিল বাংলাদেশ নির্বাচন কমিশন। আগেই ইভিএমে ভোট গ্রহণ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল। এবার অনলাইনে মনোনয়ন জমার পদ্ধতিও বাতিল করল। সেই সঙ্গে ‘পলাতক’ কেউ প্রার্থী হতে পারবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূলত আওয়ামী লীগের কেউ যাতে নির্দল প্রার্থী হিসাবে লড়তে না পারেন তার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। যদিও সংস্কারের আগে কোনও নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঙ্কার ছেড়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। ফলে নির্বাচন ঘিরে খানিকটা কালো মেঘ তৈরি হয়েছে। যদিও নির্বাচন হচ্ছে ধরে নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ জানান, ‘আসন্ন সংসদ নির্বাচনে আর অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে না। প্রার্থী বা তার প্রস্তাবকারী/সমর্থনকারীকে সশরীরে রিটার্নিং বা সহকারী রিটার্নিং আধিকারিকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মামলার রায় ঘোষণার আগে শুনানিতে অনুপস্থিতির দায়ে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে থাকা কোনও ব্যক্তি প্রার্থী হতে পারবেন না।। হলফনামায় মিথ্যা তথ্য দিলে ওই ব্যক্তির প্রার্থীপদ বাতিল হবে এবং সংসদ সদস্য পদ হারাবেন। প্রার্থীর জামানত ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।’

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি