ইউনূসের প্রস্তাব প্রত্যাখান, ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় খালেদার দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঈদ-উল আযহা উপলক্ষে শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আগামী বছরের এপ্রিলের গোড়ার দিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা জানিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানি গণহত্যাকারীদের দোসরের ওই ঘোষণা প্রত্যাখানের কথা জানিয়ে দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। ডিসেম্বরের মধএ ভোট করানো নিয়ে নিজেদের পুরনো দাবিতেই অনড় রয়েছেন বিএনপি শীর্ষ নেতৃত্ব। শুধু তাই নয়, পাক দোসর ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে যে ভাষা প্রয়োগ করেছেন, তা শালীনতার সব গণ্ডি লঙ্ঘন করেছে বলেও বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে দেশের বৃহত্তম দলটি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে তদারকি সরকার ও বিএনপি। ফলে ঈদ কেটে গেলে নতুন করে অস্থির হতে পারে বাংলাদেশের রাজনীতি।

গত মাসেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার পক্ষে সওয়াল করেছিলেন তাঁর বক্তবের পরেই বাংলাদেশের রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সরকার চালাতে বাধা দেওয়ার ছিঁচকাঁদুনি গেয়ে ইস্তফার নাটকও করেন পাকিস্তানি দোসর মোললা মুহাম্মদ ইউনূস। দেশের নির্বাচন কবে হওয়া উচিত তা নিয়ে ২ জুন বাংলাদেশের ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বিএনপি, জাসদ বাসদ, সিপিবি, বিজেপি সহ ২৭টি দলের প্রতিনিধিরা ডিসেম্বরের মধ্যে জাতীয় সমসদ নির্বাচন করানোর দাবি জানান। তবে ইউনূসের পাশে দাঁড়ায় পাকিস্তানপন্থী জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি। রাজাকারদের দল হিসাবে পরিচিত জামায়াত ইসলামীর তরফে জানানো হয়, তাঁরা চলতি বছরে ভোট চান না। বরং এপ্রিলে ভোট করা হোক।

প্রভুদের ওই দাবিকে মান্যতা দিয়ে শুক্রবার ইউনূস ঘোষণা করেন, এপ্রিলেই ভোট হবে। আর প্রধান উপদেষ্টার ওই ঘোষণার পিছনে বড়সড় চক্রান্তের গন্ধ পেয়েই গভীর রাতে জরুরি বৈঠকে বসেন বিএনপির শীর্ষ নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২ ঘন্টা ধরে চলা বৈঠকের পরে এক প্রেস বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করা হয়েছে।। এপ্রিলের গোড়ার দিকে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, এমন কোনও সুনির্দিষ্ট কারণ তাঁর ভাষণে উল্লেখ করা হয়নি। প্রায় দেড় যুগ ধরে মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত এ দেশের জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুম, খুন, জেল-জুলুম, আহত ও নির্যাতিত হয়েও অব্যাহত লড়াই চালিয়ে গিয়েছেন ২০২৪ সালের জুলাই-অগস্টের ছাত্র-জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে তার বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্বে জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করছে। নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে।’

অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে