এই মুহূর্তে

কুমিল্লা-৪ আসনে জয়ী সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি দেওয়া হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরে বাংলাদেশিদের মনে কতটা ভারত বিদ্বেষ তৈরি হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে তার প্রমাণ হল। কুমিল্লা-৪ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন হাসিনা উচ্ছেদ আন্দোলনের অন্যতম হোতা তথা সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার হুমকি দেওয়া হাসনাত আবদুল্লা। মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর সমর্থনে প্রার্থী হওয়া হাসনাত পেয়েছেন ১,৭২,০০০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিমউদ্দিন পেয়েছেন মাত্র ২৬ হাজার ভোট। এই আসনে বিএনপি প্রার্থী মুন্সীরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন।

কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে নিজের আপন ভাইকে হারিয়ে জয়ী হয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। বিএনপির আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জয়ী হয়েছেন বিএনপির নাছির চৌধুরী।  তিনি হারিয়েছেন জামায়াতের সশস্ত্র শাখা সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা শিশির মনিরকে।

বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে এগিয়ে নির্দল প্রার্থী রুমিন ফারহানা। বিএনপির টিকিট না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। নেত্রকোনা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল জয়ী হয়েছেন। রাত নয়টা পর্যন্ত মোট ৬টি আসনের ফলাফল জানা গিয়েছে, তার মধ্যে বিএনপি জিতেছে চারটিতে। জামায়াতে ইসলামী জোটের দখলে গিয়েছে দুটি আসন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আওয়ামী লীগ নেতা-কর্মী নিধনে ‘অপারেশন ক্লিন হার্ট’ শুরুর নির্দেশ তারেকের

ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ