জোর ধাক্কা ইউনূস সরকারের, শেখ হাসিনার হয়ে মামলা লড়ছেন না জেড আই খান পান্না

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জোর ধাক্কা খেল মুহাম্মদ ইউনূসের সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক বিচার প্রক্রিয়ায় আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া জেড আই খান পান্না সরে দাঁড়িয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সমাজমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রীর হয়ে মামলা না লড়ার কথা ঘোষণা করেছেন দেশের বিশিষ্ট আইনজীবী তথা মানবাধিকার আন্দোলনের পুরোধা জেড আই খান পান্না। ফেসবুকে তিনি লিখেছেন, ‘যে আদালতের উপরে প্রাক্তন প্রধানমন্ত্রীর আস্থা নেই, সেই আদালতে কিভাবে আমি ওনার হয়ে লড়ব।’ তবে শেখ হাসিনার হয়ে না লড়লেও প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের হয়ে মামলা লড়বেন বলে জানিয়েছেন।

জুলাইয়ে গণহত্যা সংক্রান্ত মামলায় শেখ হাসিনা কোনও আইনজীবী নিয়োগ না দেওয়ায় ইউনূস সরকারের তরফ থেকে জামায়াতে ইসলামী নেতা আমির হোসেনকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়। যদিও তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর হয়ে কোনও যুক্তিই তুলে ধরেননি। অধিকাংশ শুনানিতেই গরহাজির ছিলেন। গত ১২ অগস্ট শেখ হাসিনার হয়ে আইনি লড়াই চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর্জি জানিয়েছিলেন দেশের বিশিষ্ট আইনজীবী জেডআই খান পান্না। যদিও তাঁর আর্জি খারিজ করে দেয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান তথা জামায়াতে ইসলামী নেতা গোলাম মর্তুজা মজুমদার। গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনালের তরফ থেকে জুলাইয়ে গণহত্যার দায়ে তিন মামলার রায় ঘোষণা করা হয়। দুই মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ও একটি মামলায় আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। ওই দিন রায় ঘোষণার পরে খুশিতে হেসে ফেলেছিলেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। সেই ছবি বিভিন্ন সংবাদ ও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাতে খানিকটা বিড়ম্বনায় পড়ে ইউনূস সরকার।

এর পরেই গত ২৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা আরও দুই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয় মুক্তিযোদ্ধা তথা বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্নাকে। যদিও ওই নিয়োগের পিছনে ইউনূস সরকারের বদ মতলব রয়েছে বলে অভিযোগ ওঠে। মূলত পান্নার মতো একজন মুক্তিযোদ্ধাকে নিয়োগ করে শেখ হাসিনার প্রহসনমূলক বিচারকে আন্তর্জাতিক মহলের কাছে সুষ্ঠ ও ন্যায় বিচার হিসাবে দেখানোর পরিকল্পনা ছিল। বিষয়টি বুঝতে পেরেই বঙ্গবন্ধু কন্যার হয়ে আইনি লড়াইয়ে না নামার সিদ্ধান্ত নেন পান্না।

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?