ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ফের তলব করল বাংলাদেশ বিদেশ মন্ত্রক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অশান্তির পর নয়াদিল্লিতেই বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছিল। এবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করল বাংলাদেশ বিদেশ মন্ত্রক।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে তলব করেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন এলাকায় বাংলাদশকে নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করেই প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। প্রণয় ভার্মাকে গত ১০ দিনে এই নিয়ে দ্বিতীয়বার তলব করা হল। জানিয়ে রাখা ভালো অন্তর্বর্তী সরকারের আমলে নানা ধরনের ঘটনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে অন্তত ছয়বার তলব করা হলো।

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনায় উদ্বেগ কানাডার এমপির

এর আগে প্রণয় ভার্মাকে বাংলাদেশ বিদেশ মন্ত্রকে তলব করা হয়েছিল ১৪ ডিসেম্বর। বিবৃতিতে তখন জানানো হয়েছিল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো ব্যক্তিরা যদি ভারতে পালিয়ে যায় তাদের যেন গ্রেফতার করা হয় ও বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ ভারতের কাছে সহযোগিতা কামনা করে বলেই জানানো হয়েছিল। এমনকি নয়াদিল্লিতে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয় সম্পর্কেও প্রণয় ভার্মাকে জানানো হয়।

প্রণয় ভার্মাকে তলব করার পরেই ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছিল ভারতের বিদেশমন্ত্রক। ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারপর দুই পক্ষই দুই দেশের হাইকমিশনারদের তলবের পর ভারত-বাংলাদেশের সম্পর্কে আরও চিড় ধরেছে।

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল