এই মুহূর্তে

ইসলামি জঙ্গিদের হুমকি উপেক্ষা করে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা এরশাদের দলের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট হুসেন মুহাম্মদ এরশাদের ভাই জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে ভোটে লড়তে দেওয়া হবে না বলে হুঙ্কার ছেড়েছে ইসলামি জঙ্গিরা। তবে সেই হুঙ্কারকে পাত্তা না দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৪৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধেয় গুলশানের লেকশোর হোটেলে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তবে প্রার্থী তালিকা ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে ‘সরে আসারও’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদের প্রয়াণের পরেই ভেঙে গিয়েছিল তাঁর হাতে গড়া জাতীয় পার্টির। একটি অংশের নেতৃত্বে রয়েছেন এরশাদ পত্নী রওশান এরশাদ। অন্য অংশের নেতৃত্বে তাঁর ছোট ভাই জিএম কাদের। গত বছর ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই মুক্তিযুদ্ধ বিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং ইসলামি জঙ্গিদের রোষানলে পড়েছিল কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। ঢাকা-সহ বিভিন্ন জায়গায় দলটির কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। এমনকি রংপুরে কাদেরের বাড়িতেও হামলা চালানো হয়। দলটিকে নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয় মুক্তিযুদ্ধ বিরোধী জাতীয় নাগরিক পার্টি সহ পাকিস্তানপ্রেমী একাধিক দল। যদিও সেই দাবি মেনে নেয়নি মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দল লড়বে বলে আগেই ঘোষণা করেছিলেন জাতীয় পার্টির (কাদের) মহাসচিব শামীম হায়দর পাটোয়ারী। এদিন ৩০০ আসনের মধ্যে ২৪৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় পার্টি সব সময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনও রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। আমরা সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণ মুলক করার পূর্ব শর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব তদারকি সরকারের। কিন্তু জলের মতো স্বচ্ছ যে সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।’ ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ আসন থেকে ভোটে লড়বেন। মহাসচিব শামীম পাটোয়ারী গাইবান্ধা-১ ও ৫ আসনে প্রার্থী হবেন। প্রাক্তন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ লালমনিরহাট-১ আসনে নির্বাচন করবেন।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ