অভিনব, ব্রুনেইয়ের সুলতানকে পাঁচ ছাগল উপহার দিল বাংলাদেশ সরকার

উপহার হিসেবে পাঁচটি উন্নত জাতের ছাগল ব্রুনেইয়ের সুলতানের বিশেষ বিমানে তুলে দেন বিদেশ মন্ত্রকের কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সফরকারী রাষ্ট্রপ্রধানদের বরাবরই বহুমূল্যের উপহার দেওয়াটা রীতি। বিশেষ করে দেশের ঐতিহ্যকে বহন করে এমন উপহারই দেওয়া হয়। কিন্তু ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহকে পাঁচটি উন্নত জাতের ছাগল উপহার দিল শেখ হাসিনা সরকার। অতীতে কোনও রাষ্ট্রপ্রধানকে ছাগল উপহার দেওয়া হয়েছে কিনা, তা মনে করতে পারছেন না প্রবীণ কূটনীতিবিদরা।

গত শনিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। সফরের প্রথম দিন সাভার জাতীয় স্মৃতি সৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রবিবার হাজির হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে। সোমবার সকালে বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।

এদিন যাওয়ার সময়ে উপহার হিসেবে পাঁচটি উন্নত জাতের ছাগল ব্রুনেইয়ের সুলতানের বিশেষ বিমানে তুলে দেন বিদেশ মন্ত্রকের কর্মীরা। আচমকাই উপহার হিসেবে ছাগল কেন জানতে চাওয়া হলে বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বলেন, ‘ব্রুনেইয়ের কৃষি মন্ত্রক বাংলাদেশ থেকে উন্নত মানের ছাগল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। সেই কারণেই এই ছাগল উপহার দেওয়া হয়েছে।’ বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, ব্রুনেইয়ের সুলতান ছাগলের মাংস খুবই পছন্দ করেন। আসার পর থেকেই ওঁদের ছাগলের কাচ্চি খাওয়ানো হচ্ছে।   

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা