পশ্চিমবঙ্গে গ্রেফতার জালিয়াত পি কে হালদারকে ফেরত চায় বাংলাদেশ সরকার

আনুষ্ঠানিকভাবে জানার পরেই  আর্থিক জালিয়াতকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রী একে আবদুল মোমেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কয়েক হাজার কোটি টাকা আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত এনআরবি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে শনিবারই পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও শনিবার বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির পক্ষ থেকে ঢাকাকে কিছু জানানো হয়নি। তবে আনুষ্ঠানিকভাবে জানার পরেই  কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আর্থিক জালিয়াতকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রী একে আবদুল মোমেন।

রাজধানীর ফরেন সার্ভিস আকাদেমিতে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিদেশ মন্ত্রী বলেন, ‘পিকে হালদারকে গ্রেফতার হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে জানতে আনুষ্ঠানিকভাবে জজানতে পারার পরেই দেশে ফিরিয়ে আনার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনেকে নামে-বেনামে দেশ থেকে টাকা পাচার করছে। তারা দেশের শত্রু। পিকে হালদারের মতো কুখ্যাত জালিয়াতকে ফেরাতে পারলে তা বাকিদের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়াব।’

উল্লেখ্য, বছর দুয়েক আগে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন এনআরবি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার হালদার। তার বিরুদ্ধে চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাত হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এখনও পর্যন্ত কুখ্যাত জালিয়াত ও তার সঙ্গীদের বিরুদ্ধে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। পিকে হালদারকে ধরতে ইন্টারপোলেরও দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ সরকার। ভারত সরকারের কাছেও বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধ পাওয়ার পরেই পি কে হালদারকে খুঁজে বের করতে কোমর কষে ঝাঁপায় ভারতের তদন্তকারী সংস্থাগুলি। অবশেষে এদিন সকালে অশোকনগর থেকে কুখ্যাত জালিয়াতকে গ্রেফতার করা হয়।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের