মিষ্টি ভেবে মুখে তুলবেন না! দীপাবলিতে বাজার মাতাচ্ছে পান্তুয়া-লাড্ডুর মোমবাতি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে একেবারে টাটকা পান্তুয়া কিংবা রসালো লাড্ডু! প্রথম দেখায় জিভে জল আসতে বাধ্য। কেউ কেউ ভাবতে পারেন, দীপাবলির বাজারে মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন কোনও কোনও দোকানি। কিন্তু একটু ভাল করে তাকালেই ভাঙবে ভুল। মিষ্টির গায়ে ছোট্ট সলতে জানান দেবে, এগুলি খাওয়ার জন্য নয়, ঘর সাজিয়ে আলো জ্বালানোর জন্য! আসলে এগুলি হরেক রকম মিষ্টির আদলে তৈরি অভিনব মোমবাতি। দীপাবলির আগে চুঁচুড়ার চকবাজারে এমন মিষ্টি মোমবাতি ঘিরে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

আলোর উৎসবকে স্বাগত জানাতে ইতিমধ্যেই সেজে উঠছে বাজার। বাড়ি থেকে রাজপথ, সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙ-বেরঙের টুনি লাইট, মাটির প্রদীপের পাশাপাশি মোমবাতির চাহিদাও তুঙ্গে। আর সেই বাজারেই এবার নজর কেড়েছে পান্তুয়া ও লাড্ডুর মতো দেখতে মোমবাতি। চুঁচুড়ার চকবাজারে পঞ্চা যাদবের মোমবাতি ও আলোর দোকানে থরে থরে সাজানো রয়েছে এই অভিনব মোমবাতিগুলি। হলুদ রঙের লাড্ডুর গায়ে কেশরের মতো সাজসজ্জা, আবার কালো রঙের পান্তুয়া দেখতে অবিকল আসল মিষ্টির মতো। প্রথম দর্শনে খাবার আর মোমবাতির মধ্যে পার্থক্য করাই কঠিন। তবে মিষ্টির উপর ছোট্ট সলতে দেখলেই বোঝা যায়, এগুলি আসলে আলো জ্বালানোর সামগ্রী। দোকানে মোমবাতি কিনতে এসে অনেকেই প্রথমে থমকে যাচ্ছেন। কেউ ভাবছেন, মোমবাতির দোকানে হঠাৎ মিষ্টি এল কোথা থেকে! আবার কেউ মিষ্টি ভেবে কাছে গিয়ে ভাল করে পরীক্ষা করছেন। তারপরই সামনে আসছে আসল রহস্য। 

আরও পড়ুন: রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

এক ক্রেতা কেষ্ট দাস জানান, প্রথমে তাঁরও মনে হয়েছিল এগুলি বুঝি খাওয়ার মিষ্টি। পরে ভাল করে দেখে সলতে চোখে পড়তেই বুঝতে পারেন, আসলে সেগুলি মোমবাতি। বিষয়টি দেখে বেশ অবাক হয়েছেন তিনি। আর এক ক্রেতা প্রেমচাঁদ রাউতের কথায়, মোমবাতি কিনতে এসে দোকানে মিষ্টি সাজানো দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, হয়তো টাটকা মিষ্টি এসেছে। পরে বুঝতে পারেন, সবই মোমবাতি। দোকানের মালিক পঞ্চা যাদব জানিয়েছেন, এবারের দীপাবলিতে লাড্ডু ও পান্তুয়া আকৃতির মোমবাতির চাহিদা বেশ ভাল। অনেক ক্রেতাই প্রথমে এগুলিকে আসল মিষ্টি বলে ভুল করছেন। দোকানে মোমবাতির সঙ্গে সাজানো থাকায় শেষ পর্যন্ত অবশ্য ভুল ভাঙছে। এই অভিনব মোমবাতির পাশাপাশি তাঁর দোকানে পাওয়া যাচ্ছে নানা রকমের রঙ-বেরঙের মোমবাতি ও আলোর সামগ্রীও। 

আইনজীবী নয় ডিভোর্সের জন্য AI-এর কাছে পরামর্শের চাইছে দম্পতি

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা