আইনজীবী নয় ডিভোর্সের জন্য AI-এর কাছে পরামর্শের চাইছে দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  একটা সময় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে কাছের বন্ধু কিংবা পরিবারের কারও সঙ্গে আলোচনা করতেন মানুষ। সম্পর্ক ভাঙনের মুখে দাঁড়ালে খোঁজা হত অভিজ্ঞ কারও পরামর্শ। কিন্তু প্রযুক্তির দুনিয়ায় সেই ছবিটাই বদলে যাচ্ছে। এখন দাম্পত্যের অশান্তি থেকে বিবাহবিচ্ছেদের (ডিভোর্স) সিদ্ধান্ত, এমনকি সন্তান কার কাছে থাকবে কিংবা খোরপোশ কত দিতে হবে সব প্রশ্নের উত্তর খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্বারস্থ হচ্ছেন অনেকে। আর তাতেই রীতিমতো অস্বস্তিতে পড়ছেন পারিবারিক মামলার আইনজীবীরা।

সম্প্রতি দেখা যাচ্ছে, বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে আইনজীবীর কাছে যাওয়ার আগেই অনেকে চ্যাটজিপিটি-সহ বিভিন্ন এআই চ্যাটবটের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরছেন। শুধু পরামর্শ নেওয়াই নয়, আইনি নথি তৈরি, বিচ্ছেদের কৌশল ঠিক করা এবং আদালতে কী ভাবে নিজেদের বক্তব্য পেশ করবেন, সেই পরিকল্পনাও তৈরি করছেন চ্যাটবটের সাহায্যে।  একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ৮০ শতাংশ আইনজীবী তাঁদের মক্কেলদের কাছ থেকে এআই দিয়ে তৈরি বলে মনে হওয়া নথি পেয়েছেন। তাঁদের অভিজ্ঞতা, অনেকেই চ্যাটবটের দেওয়া পরামর্শকে চূড়ান্ত আইনি নির্দেশ বলে ধরে নিচ্ছেন। কিন্তু বিপত্তি অন্য জায়গায়। এআই অনেক সময় অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে আত্মবিশ্বাসের সঙ্গে ভুল আইনি পরামর্শ দেয়। এমনকি অস্তিত্বহীন আদালতের রায় বা আইনের উল্লেখও করতে পারে। ফলে ভুল ধারণা নিয়ে আইনজীবীর কাছে পৌঁছচ্ছেন মক্কেলরা। কোনও কোনও ক্ষেত্রে সেই ভুল শুধরে নিতেই বাড়ছে সময় ও খরচ।

আরও পড়ুনঃ ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের জটিলতা বুঝতে এআইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু বিবাহবিচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্তে চ্যাটবটের উপর সম্পূর্ণ নির্ভর করা বিপজ্জনক। কারণ, একটি সম্পর্কের সব দিক বোঝার মতো অভিজ্ঞতা বা বিচারবুদ্ধি এখনও যন্ত্রের নেই।

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

মিষ্টি ভেবে মুখে তুলবেন না! দীপাবলিতে বাজার মাতাচ্ছে পান্তুয়া-লাড্ডুর মোমবাতি

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা