বিদ্যুৎ সঙ্কটের জের, বুধবার থেকে সকাল আটটা থেকে সরকারি-বেসরকারি অফিস চালু

ব্যাঙ্ক খোলা থাকবে সকাল নয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে চলা বিদ্যুতের সঙ্কটের (Power Crisis) জেরে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি বদলে যাচ্ছে। আগামী বুধবার থেকে সকাল আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চালু থাকবে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলি। আর ব্যাঙ্ক (Bank) খোলা থাকবে সকাল নয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানের (Educational Institution) সাপ্তাহিক ছুটি বাড়িয়ে দুদিন করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Prime Minister Sk. Hasina) নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে বর্তমানে সরকারি অফিস সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা।

গত কয়েক সপ্তাহ ধরেই দেশে বিদ্যু‍ৎ সঙ্কট চরমে পৌঁছেছে। বিদ্যু‍ৎ সাশ্রয়ে সরকারি অফিসে আলো, পাখা ও শীততাপনিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গরমের সময়ে সরকারি আধিকারিকদের কোট-স্যুট পড়তে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী। জ্বালানি বিশেষজ্ঞরা বিদ্যু‍ৎ সাশ্রয়ে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর সচিবালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন।

বিশেষজ্ঞদের সেই প্রস্তাব মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk. Hasina)। এদিন মন্ত্রিসভার বৈঠকে সরকারি ও বেসরকারি অফিস চালুর সময়সীমা এগিয়ে আনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে দুইদিন সাপ্তাহিক ছুটি দেওয়ার নির্দেশ দেন। মন্ত্রিসভার বৈঠক শেষে ক্যাবিনেট সচিব (Cabinet Secretary) খন্দকার আনোয়ারুল ইসলাম (Khondekar Anowarul Islam) সাংবাদিকদের জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোন দুদিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় (Education Ministry) সিদ্ধান্ত নেবে। সরকারি ও বেসরকারি অফিসের সময়সীমা এগিয়ে আসার ফলে বিদ্যু‍ৎ ব্যবহার অনেকটাই কমবে বলে আশা করছেন জ্বালানি মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির