রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা তুলে নিল শেখ হাসিনা সরকার

বাড়তি নিরাপত্তা পেতেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত এবং সৌদি আরব সহ ৬ দেশের রাষ্ট্রদূতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা তুলে নিল শেখ হাসিনা সরকার। সড়কে চলাচলের সময় আর থাকবে না পুলিশের এসকর্ট। সেই সুবিধা নিতে গেলে খরচ করতে হবে গাঁটের কড়ি। তবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দাবি, কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের জন্য কোনও দেশের সঙ্গেই বাংলাদেশের (BANGLADESH) দ্বি-পাক্ষিক সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। তিনি বলেন, চলাফেরার জন্য কয়েকটা দেশ বাড়তি নিরাপত্তা পেত এদেশে, কিন্তু উন্নত দেশগুলিতে তা হয় না।

‘ফেলো কড়ি মাখো তেল’ নীতি নেওয়ার পরে পররাষ্ট্র সচিবের দাবি, এখন জঙ্গিহানার কোনও আশঙ্কা নেই। তাই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, হলি আর্টিজেনের ঘটনার পরে কয়েকটি দেশের কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অফিস এবং মিশনের পাহারায় থাকবে পুলিশ। শুধু সড়ক পথে চলাচলের সময় পুলিশ এসকর্ট পরিষেবা থাকবে না। বাড়তি নিরাপত্তা কারও লাগলে তাঁকে আনসার থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এই পরিষেবা নিতে হবে। প্রসঙ্গত, এতদিন বাড়তি নিরাপত্তা পেতেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত এবং সৌদি আরব সহ ৬ দেশের রাষ্ট্রদূতরা।  

পররাষ্ট্র সচিবের বার্তা, কূটনীতিকরা কোথায় পতাকা ব্যবহার করবেন বা করবেন না তা নিয়ে তাঁরা নিশ্চয় সজাগ থাকবেন।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী