গুলশানের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, লেলিহান শিখার গ্রাস থেকে সদ্যোজাতকে বাঁচালেন অগ্নিযোদ্ধারা

গুলশানের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ চার ঘন্টার বেশি সময় ধরে লড়াই চালিয়ে গুলশানের বহুতল ভবনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনলেন দমকল কর্মীরা। একজন প্রাণ হারালেও  আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে ২৩ জনকে বাঁচিয়ে আনতে সক্ষম হয়েছেন অগ্নিযোদ্ধারা। তার মধ্যে এক নবজাতকও রয়েছে। অগ্নিদগ্ধদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দমকলের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।  

গতকাল রবিবার সন্ধ্যা ছয়টা ৫৯ মিনিটে রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানের একটি বহুতল ভবনের সাত তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু নিমিষেই ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান দমকল কর্মীরা। ভবনটির বেশ কয়েকজন বাসিন্দা প্রাণ বাঁচাতে বারাদা ও জানলা থেকে লাফিয়ে নিচে পড়েন। অনেকে বিভিন্ন তলা থেকে ভয়ে ছাদে উঠে যান। শেষ পর্যন্ত দমকলের ১৯টি ইঞ্জিন চার ঘন্টার বেশি সময় ধরে লড়াই চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ভবনটিতে আটকে পরা বাসিন্দাদের উদ্ধারের কাজেও ঝাঁপান দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

দমকলের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংবাদিকদের জানান, ‘ভবনের বিভিন্ন তলা থেকে অনেককে উদ্ধার করা হয়েছে। শুধু ১১ তলা থেকে উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। তার মধ্যে এক নবজাতকও রয়েছে।’ কীভাবে ভবনটিতে আগুন লাগল, তা অবশ্য জানাতে পারেননি তিনি। আগুন নিয়ন্ত্রণে আসার পরে দমকল কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ভবনটিতে আটকে পরা বাসিন্দাদের উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন। উ‍ৎসাহী মানুষ রাস্তায় ভিড় করায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তরের পুর নিগমের মেয়র আতিকুল ইসলাম।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা