চাকরি গেল লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের, সাংবাদিক বৈঠকে বরখাস্তের ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে জোর দিয়েছেন তারেক রহমান। মহম্মদ ইউনূসের আমলে একাধিক দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক অবনতি হয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে। সেই সমস্ত ভুল শুধরে নিতে চাইছেন বিএনপির চেয়ারম্যান। তারই অংশ হিসেবে এবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদেশমন্ত্রকের উপদেষ্টা হুমায়ুন কবির।

শনিবার রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনে পৌঁছানোর পরেই এই তথ্য জানিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে আবিদা ইসলামকে বরখাস্তের কথা ঘোষণা করেন। হুমায়ুন কবির সাংবাদিকদের বলছেন, “একটা সুখবর আছে। শোনেন, একটা সুখবর হইল যে, হাই কমিশনার লন্ডনো এতদিন ‘ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড’ করে রাখছে, যে আওয়ামী করণ করছে এই হাই কমিশনকে, আওয়ামী লীগ করণের ধান্ধা নিয়া চলছে, কমিউনিটির ধান্ধা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।”

আরও পড়ুন: তেল নিয়ে হাহাকার, পাম্পের কর্মীদের মারধরে প্রাণ গেল তরুণের

সূত্রের খবর,  আবিদা ইসলামের পরিবর্তে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আপাতত দুটি নাম সরকারের  বাছাই তালিকায় রয়েছে। তারা হলেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি এবং রাশিয়ায় নিযুক্ত সহকারী রাষ্ট্রদূত ফয়সল আহমেদ। তাদের মধ্য থেকে একজনকে লন্ডনের মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে দায়িত্ব দেওয়া হতে পারে।  এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আবিদা ইসলামকে লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগ করেছিল। তাতেই এবার বদল করা হল। 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি