১,৭০০ কোটি ডলারের বিনিময়ে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার কাছে তুলে দিচ্ছে বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারত ও চিনকে চাপে রাখতে বঙ্গোপসাগর সংলগ্ন গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তুলে দিচ্ছে মুহাম্মদ ইউনূস সরকার। তবে বিনে পয়সায় নয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি গড়ে তোলার সুযোগ দেওয়ার বিনিময়ে ১,৭০০ কোটি ডলার নিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেন্ট মার্টিন দ্বীপ ইজারা নেওয়ার চুক্তি চূড়ান্ত করতে চলতি মাসেই বাংলাদেশে আসছেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র অন্যতম কর্তা তথা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বিদেশমন্ত্রী ডোনাল্ড লু।

দক্ষিণ এশিয়ার অন্যতম দুই শক্তি ভারত ও চিনকে ‘চাপে’ রাখতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। হংকম ও তাইওয়ানের বিদ্রোহীদের মদত দিয়ে চিনকে ব্যতিব্যস্ত করে রাখার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। যদিও সেই পরিকল্পনা খুব একটা সফল হয়নি। তাই হংকং-তাইওয়ান ছেড়ে এবার মায়ানমার সংলগ্ন সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি গড়ে তুলে বেজিংকে চাপে রাখার নয়া কৌশল নিয়েছে ওয়াশিংটন। শুধু চিন নয়, ভারতকেও চাপে রাখতে চাইছে আমেরিকা। যে কারণে কাশ্মীরে নতুন করে জঙ্গি হামলা চালানোর জন্য পাকিস্তানকে সবুজ সঙ্কেত দিয়েছে বাইডেন প্রশাসন। পাশাপাশি বঙ্গোপসাগরে ভারতীয় নৌ বাহিনীর গতিবিধির উপরে নজরদারি চালাতে সেন্ট মার্টিন দ্বীপে সেনা ঘাঁটি গড়ে তুলতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে। বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বার বার সেন্ট মার্টিন দ্বীপ ইজারা দেওয়ার দাবি জানিয়েছিল। যদিও সেই দাবি মানেননি মুজিব কন্যা। গত মে মাসে শেখ হাসিনাকে বোঝাতে ঢাকায় এসেছিলেন সিআইএ’র কর্তা ডোনাল্ড লু। কিন্তু মুজিব কন্যা স্পষ্ট জানিয়ে দেন, ভারত ও চিনের সঙ্গে শত্রুতার রাস্তায় হাঁটবেন না তিনি। আর ওই বার্তা পাওয়ার পরেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদে ৫ বিলিয়ন ডলারের বিশেষ পরিকল্পনা নেয় সিআইএ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুলতে দু’হাতে অকাতরে অর্থ ঢালে। বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘ডিপ অ্যাসেট’ সেনা আধিকারিকদেরও কাজে লাগায়।

শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের হাতের পুতুল। দেশে পরবর্তী নির্বাচনের আগেই পুতুল সরকারের কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপের দখল নিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুত্রের খবর, সেন্ট মার্টিন দ্বীপে সেনা ঘাঁটি গড়ার অনুমতি পেতে ১,৭০০ কোটি ডলার বিশেষ সাহায্য হিসাবে বাংলাদেশকে দিচ্ছে বাইডেন প্রশাসন। শুধু তাই নয়, বিশ্বব্যাঙ্ক, আইএমএফ এবং জাইকার কাছে বাংলাদেশের যে ঋণ রয়েছে তা পরিশোধের জন্য বাড়তি সময় পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের কাছে ভারতের যে বকেয়া পাওনা রয়েছে তার একটা অংশ পরিশোধে বিশেষ তহবিল দেওয়া হচ্ছে। সিআইএ এজেন্ট ডোনাল্ড লু’র সফরের সময়েই সেন্ট মার্টিন দ্বীপের ইজারা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!