চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘চাকরি না ছাড়লে আগুন দিয়ে জ্বালিয়ে দেব’, অফিসে ঢুকে মহিলা সাংবাদিককে হুমকি ইসলামি জঙ্গিদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশ পরিণত হয়েছে দ্বিতীয় আফগানিস্তানে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পরেই দেশজুড়ে শুরু হয়েছে ইসলামি জঙ্গিদের তাণ্ডব। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের প্রখ্যাত উপস্থাপিকা তথা মহিলা সাংবাদিক এবং গ্লোবাল টেলিভিশনের বার্তা প্রধান নাজনীন মুন্নিকে অফিসে ঢুকে চাকরি ছাড়ার হুমকি দিয়েছে ইসলামি জঙ্গি তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত-আটজন সদস্য। চাকরি না ছাড়লে প্রথম আলো-ডেইলি স্টারের মতো মুন্নির সংবাদমাধ্যমের অফিসও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে বলে হুঙ্কার ছেড়েছে জঙ্গিরা। ওই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা। তাঁদের প্রশ্ন, দেশে কি সত্যিই মোল্লাতন্ত্র প্রতিষ্ঠিত হল? তালিবানি রাজ কায়েম হল? যদিও এ বিষয়ে ‘বাচস্পতি’ হিসাবে কুখ্যাত ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী (যিনি নিজেও জামায়াতে ইসলামীর সন্ত্রাসী শিবিরের সদস্য) কোনও মন্তব্য করতে চাননি।

দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কট্টর বিরোধী হিসাবেই পরিচিত উপস্থাপিকা তথা মহিলা সাংবাদিক নাজনীন মুন্নি। আওয়ামী লীগ সরকারের জমানায় বাক-স্বাধীনতার পক্ষে বার বার সরব হয়েছেন। এমনকি ২০২৩ সালে মুখে অর্ধেক সেলাইয়ের একটি ছবি নিজের ফেসবুক ডিপিতে জুড়ে দিয়েছিলেন। গত বছর পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে শুরু হওয়া শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের শরিকও হয়েছিলেন। কথায়-কথায় মুক্তিযুদ্ধে, শেখ মুজিব আর শেখ হাসিনাকে গালিগালাজ করে পাকিস্তানপ্রেমীদের কাছে ‘মডেল সাংবাদিক’ হয়ে উঠেছিলেন। কিন্তু ইসলামি জঙ্গি ওসমান হাদির মৃত্যুর পরে যেভাবে দেশজুড়ে মৌলবাদীরা তাণ্ডব শুরু করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি মুখের অর্ধেক সেলাই করা ছবি ফের ডিপিতে এনে তিনি লিখেছেন, ‘এই ছবিটা আমি প্রোফাইল করেছি ২০২৩ সালে। মুক্ত গণমাধ্যমের জাতিসঙ্ঘের মডেল ছবি এটি। তখন আমার মুখের অর্ধেক সেলাই ছিলো । এখন?!!!! যে পর্যন্ত এদেশে কথা বলার অবারিত অধিকার না থাকবে সে পর্যন্ত এই ছবি থাকবে। আমি চাই একটা হাসিমুখের ছবি আমার প্রোফাইলে থাকুক। সেই দিন কি কেউ আমাকে এনে দিবে? দিবে?’

ব্যস আর যায় কোথায়। প্রিয়তমা নাজনীন মুন্নির এই অতি বিপ্লবীয়ানা পছন্দ হয়নি ইসলামি জঙ্গি তথা বাংলাদেশকে তালিবান রাষ্ট্র ক্ষড়ার স্বপ্ন দেখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এদিন সরাসরি মুন্নির অফিসে গিয়েই তাঁকে চাকরি ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে ইসলামি জঙ্গিরা। বিকেলে ফেসবুকে ওই জঙ্গিদের হুমকি পাওয়ার কথা জানিয়ে মুন্নি লিখেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর শাখা কমিটির নাম করে ৭/৮ জন আমার অফিসে এসে হুমকি দিয়ে গেছে—- চাকরী না ছাড়লে অফিস প্রথম আলো – ডেইলী স্টারের মতো আগুন ধরিয়ে দিবে..।’

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ