Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে রাতভর ধর্ষণ, ফের ভয়াবহ ঘটনা ইউনূসের দেশে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিককে বেঁধে রেখে এক তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই নেতা সহ মোট ৬ জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ভোলার মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের উত্তর তালতলা নতুন বেড়িবাঁধ এলাকায়। এই ঘটনায় মামলা দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণ-তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং দুজনেই চট্টগ্রামের একটি কারখানায় কর্মরত। বিয়ের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাঁরা লঞ্চে করে মনপুরায় আসেন। তরুণীকে প্রেমিক তাঁর দিদার বাড়িতে রাখেন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাঁদের কাছ থেকে প্রথমে ২ লক্ষ টাকা, পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার রাতে লঞ্চে তুলে দেওয়ার কথা বলে দুজনকেই একটি নির্জন বেড়িবাঁধ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রেমিককে মারধর করে বেঁধে রাখা হয় এবং তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বলা যায়, তরুণীকে অচেতন অবস্থায় ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চিনের ইন্ধনে ভোটের মুখেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

খবর পেয়ে শুক্রবার বেলা ১১ টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণী ও প্রেমিককে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে। মনপুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান,নির্যাতিত তরুণী শুক্রবার বিকেলে ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেছেন। তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছেন, মামলার দুই অভিযুক্ত স্থানীয় নেতা মাকছুদ ও আল আমিন। তদন্তের স্বার্থে অন্য অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি । অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে এবং প্রেমিক যুগল থানার হেফাজতে রয়েছে।

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত