সিত্রাংয়ের ঘা এখনও দগদগে, ডিসেম্বরে বাংলাদেশে আসতে পারে আরও এক ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভয়াবহ স্মৃতির ঘোর এখনও কাটেনি বাংলাদেশের। তার মাঝে আরও এক বিপর্যয়ের পূর্বাভাস শোনাল সেদেশের আবহাওয়া দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভয়াবহ স্মৃতির ঘোর এখনও কাটেনি বাংলাদেশের। তার মাঝে আরও এক বিপর্যয়ের পূর্বাভাস শোনাল সেদেশের আবহাওয়া দফতর। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে আছড়ে পড়তে পারে আরও এক ঘূর্ণিঝড়। ইতিমধ্যে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে বাংলাদেশের হাওয়া অফিস।

সোমবার গভীর রাতে বাংলাদেশে আছরে পড়েছে সিত্রাং। মৃত্যু হয়েছে কম করে ২২ জনের। ভেঙে পড়েছে বহু গাছ, বাড়ি, ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক। সেই আবহে বাংলাদেশের আবহাওয়া দফতর পূর্বাভাস জারি করে জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসে আরও এক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে বাংলাদেশে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহম্মদ এনামুর রহমানকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জেরে বাংলাদেশের ৪১৯টি  ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন সেদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এদিন এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। বাংলাদেশের ৪১৯টি ইউনিয়নে আনুমানিক ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি প্রায়  ৬ হাজার হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে এবং ১ হাজার মৎস্য ভেড়ি ভেসে গেছে। এদিন এনামুর রহমান জানান, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত ১টা ১০ মিনিটে তাঁকে ফোন করেন। ঘূর্ণিঝড় সিত্রাং ভালোভাবে মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে ডিসেম্বরে যে ঘূর্ণিঝড় আসতে চলেছে তার জন্য একইরকম সাবধানতা অবলম্বন করতে হবে বলে তাঁকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিত্রাংয়ের পর আবার একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শোনায় দুর্ভোগের আশঙ্কা গভীর হচ্ছে বাংলাদেশের মানুষের মনে।

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম