চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্র জোগানদাতার সঙ্গে এক মঞ্চে ইউনূসের প্রেস সচিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের হাতে তিনিই তুলে দিয়েছিলেন বিদেশি অস্ত্র। আন্দোলনের সময়ে পুলিশ নিধনে সেই বিদেশি অস্ত্রই ব্যবহার করেছিলেন ইসলামী ছাত্র শিবির-ছাত্র দলের ক্যাডাররা। শেখ হাসিনার পতনে দু’হাতে ছড়িয়ে ছিলেন টাকা। এবার সেই কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী তথা পাচারকারী ববি হাজ্জাজের সঙ্গে এক মঞ্চে হাজির হলেন মোল্লা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব তথা হিন্দু নিধন যজ্ঞের অন্যতম পুরোধা শফিকুল আলম। আর ওই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই সরব হয়েছেন অনেক নেটা নাগরিক। অনেকে লিখেছেন, ‘রতনে রতন চেনে। কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে ঠিক চিনেছেন জঙ্গি শফিকুল।’

ববি হাজাজ্জের বাবা মুসা বিন শামসের গোটা বাংলাদেশের মানুষের কাছে কুখ্যাত আদম ব্যাপারী বা মানব পাচারকারী হিসাবেই পরিচিত। তবে নিজেকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক হিসেবেও দাবি করেন। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শ্রমিক হিসাবে হাজার-হাজার মানুষকে সরবরাহ করেন। বিদেশে পাঠানোর নাম করে কোটি-কোটি টাকা আত্মসাত করেন। পরে শুরু করেন বিভিন্ন জঙ্গি সংগঠনকে অস্ত্র বিক্রি। ১৯৯৭ সালে ব্রিটিশ সাধারণ নির্বাচনে টনি ব্লেয়ারের প্রচার তহবিলে মোটা অঙ্কের টাকা চাঁদা দেওয়ার কথা বলে বিতর্কে জড়ান।

অস্ত্র পাচারের মাধ্যমে অর্জিত টাকা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একজন কেউকেটা হওয়ার চেষ্টা চালিয়েছিলেন শামসের। এমনকি নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিমের সঙ্গে মেয়ের বিয়ে দেন। কিন্তু তাতেও হাসিনার মন জয় করতে পারেননি। এর পরেই ছেলে ববি হাজ্জাজকে রাজনীতির ময়দানে নামিয়ে দেন। জাতীয় পার্টির তহবিলে মোটা অঙ্কের টাকা দিয়ে ছেলেকে প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা পদে বসান।

গত কয়েক বছর ধরেই হিযবুত তাহরী, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের বিদেশি আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছে ববি হাজ্জাজের বিরুদ্ধে। এমনকি কোটা সংস্কার আন্দোলনের সময়ে ইসলামী ছাত্র শিবির ও ছাত্র দলের সশস্ত্র ক্যাডারদের হাতে বিদেশি আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়। ওই আগ্নেয়াস্ত্র দিয়েই পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের খুন করা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ