রমজানের আগে হতে পারে বাংলাদেশের সংসদ নির্বাচন, জানালেন ইউনূসের প্রেস সচিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী বছর রমজানের আগেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের পোষ্য ভৃত্য প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার (৯ জুলাই) রাতে এক জরুরি সাংবাদিক সম্মেলন ডেকে তিনি জানান, ‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শেষ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে জাতীয় নির্বাচন হতে পারে ।’

গত মাসে লন্ডনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন করার চুক্তি করেছিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। যদিও আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, তা নিয়ে গত কয়েকদিন ধরেই সংশয় প্রকাশ করে চলছিলেন বিএনপি নেতারা। সংস্কার ও আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না বলে পাল্টা হুঙ্কার ছেড়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট নব্য রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ফলে গত কয়েকদিন ধরেই ভোটের আকাশে নতুন করে কালো মেঘ দেখা দিচ্ছিল।

তবে এদিন  রাতে জরুরি সাংবাদিক সম্মেলন ডেকে মোল্লা ইউনূসের প্রেস সচিব তথা জঙ্গি সংগঠন  হিযবুত তাহরীর শীর্ষ নেতা শফিকুল আলম জানিয়েছেন, ‘চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করে ফেলার নির্দেশ দিয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। অবাধ নির্বাচনের জন্য পুলিশ, র‍্যাব ও বিজিবিতে আরও ১৭ হাজার জওয়ান নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি দ্রুত ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নবাগতদের প্রশিক্ষণ সম্পন্ন করতেও বলা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাস আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনের সময় এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে নির্বাচন পরিচালনার পরিকল্পনা চলছে। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে।’

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’