ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্গাপুজোর সপ্তমীর দিনেই মুম্বইয়ে বলিউড নায়ক টাইগার শ্রফের উপরে গুলিবর্ষণ করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শুটাররা। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন জ্যাকি শ্রফ পুত্র। মুম্বই থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে রাজধানী ঢাকাতে শনিবার (২৪ অক্টোবর) সকালে একই ধরনের ঘটনা ঘটল। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছেদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া পাকিস্তানপ্রেমী গায়ক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। যদিও হামলার সময়ে গাড়িতে ছিলেন না শিল্পী। ইতিমধ্যেই ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কারা গুলি চালাল এবং কী উদ্দেশ্য ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাশার তালুকদার সাংবাদিকদের জানিয়েছেন, এদিন মগবাজারের বিশাল সেন্টারের সামনে দাঁড়িয়েছিল শিল্পী আসিফ আকবরের গাড়ি। তখন সেন্টারের ভিতরে নিজের অফিসকক্ষেই কাজ করছিলেন জনপ্রিয় গায়ক। আচমকাই অটোরিকশায় চেপে এসে এক অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতী গাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পর পর গুলির শব্দ শুনে হতচকিত হয়ে যান স্থানীয়রা। গুলি আসিফের গাড়ির বাঁ দিকের  (চালকের পাশে থাকা আসন) কাঁচ ভেদ করে ভিতরে ঢুকে যায়। খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ ছুটে যায়। গাড়ির ভিতর থেকে একটি কার্তুজও উদ্ধার করা হয়।

পুলিশ আধিকারিকদের অনুমান, হামলাকারী শুটার ভেবেছিলেন গাড়ির ভিতরেই রয়েছেন আসিফ আকবর। তাই হত্যার উদ্দেশে পর পর গুলি চালায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাশার তালুকদার জানিয়েছেন, পুরনো কিংবা ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি চলতে পারে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ফেসবুকে শুভেন্দু অধিকারীকে কুকথা, গ্রেফতার প্রৌঢ়

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক